বিশেষ প্রতিবেদন :
সনাতন ধর্মালম্বীদের শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ দুই উপজেলার ৩২৩টি পুজামণ্ডপে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়েছে।
শনিবার,সেপ্টেম্বর ২৭,২০২৫, সকালে, শ্রীমঙ্গলের শ্যামলী আবাসিক এলাকায় মহসিন টি হোল্ডিং কোম্পানির কার্যালয় হতে মৌলভীবাজার জেলা বিএনপির নেতা সাবেক মেয়র জনাব মো. মহসিন মিয়া মধুর উদ্যোগে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই উপহার সামগ্রী প্রদান করা হয়।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে এক বস্তা চাল ও এক বস্তা ডালসহ মোট ৬৪৬ বস্তা উপহার সামগ্রী বিতরণ করা হয় । এছাড়াও দুই উপজেলার প্রত্যন্ত এলাকায় এলাকায় গিয়ে দলীয় নেতা-কর্মীরা পুজামন্ডপ গুলোতে উপহার সামগ্রী ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শুভেচ্ছা পৌঁছে দেন।
প্রধান অতিথি হিসেবে উপহার সামগ্রী বিতরণ করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য, সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।
উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত থেকে উপহার গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে পূজামণ্ডপের প্রতিনিধিরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ও বিএনপি নেতা মহসিন মিয়া মধু’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।