1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (২৮-০৯-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়।

  • আপডেটের সময় : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
অভিযান ০১:
চট্টগ্রাম বন্দরে অসাধু কর্মকর্তা/কর্মচারীগণ কর্তৃক নিলামে বিক্রয়কৃত ফেব্রিক্স পণ্যসমূহ ক্রেতাদের নিকট হস্তান্তর না করে হয়রানি ও ঘুস দাবির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান চলাকালে বিষয়টি চেয়ারম্যান, চট্টগ্রাম বন্দর ও কমিশনার, কাস্টমস হাউস চট্টগ্রাম দুদক টিমকে জানান যে, কন্টেইনার খুঁজে না পাওয়া সংক্রান্ত অভিযোগের প্রেক্ষিতে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে কাস্টমস হাউস, চট্টগ্রাম এর নিলাম শাখা হতে সংশ্লিষ্ট রেকর্ডপত্রাদি সংগ্রহ করা হয়। প্রাপ্ত রেকর্ডপত্র পর্যালোচনান্তে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

অভিযান ০২:
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জালিয়াতির মাধ্যমে পরীক্ষার্থীদের ফলাফল পরিবর্তনের অভিযোগের প্রেক্ষিতে একই কার্যালয় থেকে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। এ সময় বোর্ডের চেয়ারম্যানের সাথে আলোচনা করে কম্পিউটার কেন্দ্র/শাখা হতে ফলাফল জালিয়াতি সংক্রান্ত তথ্যাদি ও রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এছাড়া পূর্বে গঠিত তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির নিকট থেকেও সংশ্লিষ্ট রেকর্ড সংগ্রহ করা হয়। সংগৃহীত রেকর্ডপত্রাদি পর্যালোচনায় অভিযোগের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়। সংগৃহীত সকল তথ্য ও রেকর্ডপত্রাদি পর্যালোচনান্তে এনফোর্সমেন্ট টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

অভিযান ০৩:
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্যসেবা প্রদানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, হবিগঞ্জ হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনাকালে দেখা যায়, হাসপাতালের রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান নিম্নমানের; বিশেষ করে সকালের খাবারের পাউরুটি ও কলা নিম্নমানের বলে টিমের নিকট টিমের নিকট প্রতীয়মান হয়। এছাড়া হাসপাতালের ওয়াশরুম ও টয়লেট অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় পাওয়া যায়। অভিযানকালে কর্তব্যরত মোট ৪ জন চিকিৎসকের মধ্যে ২ জনকে অনুপস্থিত পাওয়া যায়। তাৎক্ষণিকভাবে প্রতীয়মান হয় যে, স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান নিম্নমানের এবং চিকিৎসকগণ নিয়মিত উপস্থিত থেকে কর্তব্য পালন করেন না। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে টিম কর্তৃক কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

#এনফোর্সমেন্ট_টিম_অভিযান

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com