বিশেষ প্রতিবেদন :
বাংলাদেশ বিমান বাহিনীর ২০তম পোস্ট কমিশন প্রফেশনাল ট্রেনিং (ইঞ্জিনিয়ারিং), ৩৩তম বেসিক লজিস্টিক কোর্স (লজিস্টিক) এবং ২নং ইন্সট্রাকশনাল টেকনিক কোর্স (সকল ব্রাঞ্চ) এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান
বাংলাদেশ বিমান বাহিনীর ২০তম পোস্ট কমিশন প্রফেশনাল ট্রেনিং, ৩৩তম বেসিক লজিস্টিক কোর্স এবং ২ নং ইন্সট্রাকশনাল টেকনিক কোর্স এর সনদপত্র বিতরণ অনুষ্ঠান ৩০ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান, যশোর- এর অফিসার্স ট্রেনিং স্কুলে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (রক্ষণাবেক্ষণ) এয়ার ভাইস মার্শাল মোঃ তারিকুল ইসলাম, বিইউপি, এনডিসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপ্তকারী কর্মকর্তাদের সনদপত্র প্রদান করেন। ২০তম পোস্ট কমিশন প্রফেশনাল ট্রেনিং (ইঞ্জিনিয়ারিং) কোর্সে বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন, বাংলাদেশ সেনাবাহিনীর ০১ জন ও বাংলাদেশ নৌবাহিনীর ০২ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এবং ৩৩তম বেসিক লজিস্টিক কোর্স (লজিস্টিক)-এ বাংলাদেশ বিমান বাহিনীর ০৩ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা এবং ২নং ইন্সট্রাকশনাল টেকনিক কোর্স (সকল ব্রাঞ্চ)-এ বাংলাদেশ বিমান বাহিনীর ০৮ জনসহ সর্বমোট ২৬ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা সনদপত্র গ্রহণ করেন।
প্রধান অতিথি সেরা নৈপুন্যের জন্য ২০তম পোস্ট কমিশন প্রফেশনাল ট্রেনিং কোর্স এর ফ্লাইট লেফটেন্যান্ট ইমরান হোসেন, ইঞ্জিনিয়ারিং, ৩৩তম বেসিক লজিস্টিক কোর্স এর ফ্লাইট লেফটেন্যান্ট মোঃ শাহরিয়ার মুনেম, লজিস্টিক কে ‘বিমান বাহিনী প্রধান ট্রফি’ প্রদান করেন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে প্রশিক্ষণ সমাপ্তকারী সকল কর্মকর্তাদের নিজস্ব দায়িত্ব সর্বাধিক গুরুত্বসহ পালনের পাশাপাশি প্রযুক্তির আধুনিকায়নের সাথে সামঞ্জস্যতা বিধান ও উদ্ভাবনী চিন্তা বৃদ্ধির মাধ্যমে সামরিক বাহিনীর সক্ষমতা বৃদ্ধির প্রতি গুরুত্ব আরোপ করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমির কমান্ড্যান্ট এয়ার কমডোর শাহ কাওছার আহমদ চৌধুরী, বিএসপি, পিএসসি ও বিমান সদর, বিভিন্ন ঘাঁটি, ইউনিট এবং উক্ত প্রতিষ্ঠানের প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।