1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

গবেষণায় আন্তর্জাতিক পুরস্কার: জাবিপ্রবির দুই ছাত্রদল নেতার গৌরবোজ্জ্বল অর্জন

  • আপডেটের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫
  • ১৩৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (জাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. সিয়াম আহমেদ ও মো. ফারুখ হাসান আন্তর্জাতিক অঙ্গনে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন।

জাবিপ্রবির কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিয়াম আহমেদ এবং মো. ফারুখ হাসান যৌথভাবে গবেষণাপত্র “VGG-16- Based Deep Learning Architecture for Automated Chest X-Ray Diagnosis: Improving Clinical Accuracy and Reducing the Environmental Footprint” প্রকাশ করেছে৷ গবেষণা প্রবন্ধ প্রকাশের স্বীকৃতিস্বরূপ তারা পেয়েছেন ১,০০০ মার্কিন ডলার পুরস্কার। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন Journal of Undergraduate Research International তাদের এ প্রবন্ধকে মূল্যায়ন করে পুরস্কৃত করেছে। একই সঙ্গে সৌদি আরবের কিং ফাহাদ ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম অ্যান্ড মিনারেলস (KFUPM) থেকেও সম্মানজনক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে।

তাদের এ সফলতা কেবল ব্যক্তিগত গৌরবই নয়, বরং বিশ্ববিদ্যালয়, দেশ এবং ছাত্রদলের জন্যও এক বিরল সম্মান। এ অর্জনের মাধ্যমে বিশ্ব দরবারে বাংলাদেশি তরুণদের মেধা, দক্ষতা ও যোগ্যতার উজ্জ্বল স্বাক্ষর রাখলেন তারা।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com