1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

যৌথ অভিযানে ছাত্র সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রম ও চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩

  • আপডেটের সময় : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৫৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ০৪ অক্টোবর ২০২৫ (শনিবার): আজ ভোর রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে একটি যৌথ অভিযানে সমন্বয়ক পরিচয়ে সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত চাঁদাবাজ ও কিশোর গ্যাং লিডার আসাদুর রহমান আকাশ, তার সহযোগী মোঃ ফরিদ উদ্দিন ও মোঃ রবিনকে উত্তরার দক্ষিনখান এলাকা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসাদুর রহমান আকাশসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা বানিজ্য, চাঁদাবাজি, সাংবাদিকদের উপর হামলা, ভয়ভীতি প্রদর্শনকরে টাকা আদায়, কিশোর গ্যাং পরিচালনা সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ পাওয়া যায়। সম্প্রতি একটি সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে আকাশ ও তার সহযোগীদের দ্বারা সাংবাদিকদের ওপর হামলার দৃশ্য স্পষ্টভাবে ধরা পড়ে। বিশেষ করে একজন সাংবাদিককে গলা টিপে ধরাসহ শারীরিকভাবে লাঞ্ছিত করার ভিডিও যৌথ বাহিনীর গোচরীভূত হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আকাশ জুলাই গণঅভ্যুত্থানের পর থেকে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে জনসাধারণের বিভিন্ন সমস্যা সমাধানের নাম করে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যে লিপ্ত হয়। এছাড়াও সে বিভিন্ন স্থানে উদ্দেশ্য প্রনোদিত মব সৃষ্টি করে নিরীহ মানুষদের মারধর, বাজার দখল এবং কিশোর গ্যাং পরিচালনার মাধ্যমে ত্রাস সৃষ্টি করে থাকত।

আইন-শৃঙ্খলা বহির্ভূত কর্মকান্ড থেকে দেশকে মুক্ত রাখতে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকান্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com