বিশেষ প্রতিবেদন :
লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ শাহ আলম’কে খাগড়াছড়ি থেকে গ্রেফতার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সূত্রে জানতে পারে যে, লালমনিরহাট জেলার হাতীবান্ধা থানার মামলা নং-৫০, তাং-১৮ আগস্ট ২০২৫ইং, ধারা-১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩২৬/৩০৭/৩৫৪/৩০২/৫০৬(২)/১১৪/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী শোঃ শাহ আলম খাগড়াছড়ি জেলার সদর থানা থানা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০৪ অক্টোবর ২০২৫ইং তারিখে আনুমানিক ১৫০০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল
খাগড়াছড়ি জেলার খাগড়াছড়ি সদর থানাধীন উত্তর গঞ্জপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ শাহ আলম (৪২), পিতা-মৃত ইন্তাজ আলী, সাং-দক্ষিনধুবনী,থানা- হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট’কে গ্রেফতার করেত সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।