1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

মানিকগঞ্জের শিবালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য জনসভা জনসমুদ্রে পরিণত হয়

  • আপডেটের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ১৭৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
মানিকগঞ্জের শিবালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আয়োজনে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য জনসভা জনসমুদ্রে পরিণত হয়। বিএনপি অফিস মাঠ প্রাঙ্গণ ও আশপাশের এলাকা নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢলে পরিপূর্ণ হয়ে ওঠে। চারদিক মুখরিত হয় স্লোগানে— তারেক রহমানের নির্দেশ, ঐক্যের পথে দেশ, ৩১ দফা বাস্তবায়ন চাই— এসব ধ্বনিতে প্রকম্পিত হয় পুরো সমাবেশস্থল।

রাষ্ট্রকাঠামো পুনর্গঠনে বিএনপির ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৩টায় অনুষ্ঠিত এ মহাসমাবেশে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে যোগ দেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের জ্যেষ্ঠ পুত্র, সাবেক সহ-সভাপতি মানিকগঞ্জ জেলা বিএনপি ও আহ্বায়ক কমিটির সদস্য ড. খোন্দকার আকবর হোসেন বাবলু।

প্রধান অতিথির বক্তব্যে ড. খোন্দকার আকবর হোসেন বাবলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা হচ্ছে জনগণ, দেশ ও দেশের সার্বভৌমত্ব রক্ষার রাজনীতি। তিনি বলেন, তারেক রহমান আমাদের শিখিয়েছেন— ঐক্যের বিকল্প নেই। জনগণের শক্তিই হচ্ছে বিএনপির আসল ভিত্তি। তাই আমাদের সবার একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার পুনরুদ্ধারে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রকাঠামো পুনর্গঠনের লক্ষ্যে ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে ছড়িয়ে দিতে হবে। বিশেষ করে শিক্ষা, কৃষি, অর্থনীতি ও সমাজ সংস্কার সংক্রান্ত দফাগুলো নিয়ে ব্যাপক প্রচারণা চালানোর আহ্বান জানান তিনি।

ড. আকবর হোসেন বাবলু সমাজে নৈতিকতা ও সচেতনতার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করে বলেন, তারেক রহমান সর্বদা তরুণদের দেশপ্রেম, সততা ও নৈতিকতার রাজনীতিতে উদ্বুদ্ধ করে আসছেন। মাদকসহ সব ধরনের সামাজিক ব্যাধি থেকে মুক্ত থাকতে হবে, তাহলেই প্রকৃত পরিবর্তন সম্ভব হবে।

বক্তারা আরও বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনকে আরও বেগবান করতেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারা উল্লেখ করেন, বিএনপির প্রতিটি কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া প্রমাণ করে— পরিবর্তনের প্রত্যাশায় মানুষ বিএনপির দিকেই তাকিয়ে আছে।

শিবালয় উপজেলা বিএনপির সভাপতি কাজী আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং শিবালয় উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু খালিদ ডনের সার্বিক পরিচালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মহিদুর রহমান। এ ছাড়াও আরো বক্তব্য মানিকগঞ্জ জেলা বিএনপির সদস্য ও দৌলতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম কুন্টু, ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি এডভোকেট আনোয়ার হোসেন, ঘিওর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবু কায়সার রেজা, শিবালয় উপজেলা মহিলা দলের সভানেত্রী লুৎফন্নাহার বেগম, দৌলতপুর উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম মাষ্টার, শিবালয় উপজেলা বিএনপি নেতা আবুল হোসেন, শিবালয় উপজেলা যুব দলের যুগ্ম আহবায়ক উজ্জল ফকির, শহীদ জিয়া প্রজন্ম দলের মানিকগঞ্জ জেলার সভাপতি জি এম এনামুল হক, শিবালয় উপজেলা শহীদ জিয়া প্রজন্ম দলের সভাপতি আমজাদ হোসেন, দৌলতপুর উপজেলা বিএনপি নেতা এডভোকেট জসিম প্রমুখ।

অংশগ্রহণকারী নেতাকর্মীদের ঢলে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়, যা শিবালয়ে বিএনপির ইতিহাসে এক স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়।

অংশগ্রহণকারী নেতাকর্মীদের ঢলে সমাবেশস্থল জনসমুদ্রে পরিণত হয়, যা শিবালয়ে বিএনপির ইতিহাসে এক স্মরণীয় দিন হিসেবে চিহ্নিত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com