1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

‘বগুড়া-২ (শিবগঞ্জ): আলেম-ওলামাদের সাথে ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের মতবিনিময়’

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১২২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

২৮ অক্টোবর ২০২৫, মঙ্গলবার,
বগুড়ার শিবগঞ্জ উপজেলার সকল কওমী, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক এবং আলেমদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম। মঙ্গলবার উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় আলেমদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মীর শাহে আলম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের পতাকা উঁচিয়ে দেশের ধর্মপ্রাণ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁরই আদর্শে অনুপ্রাণিত হয়ে জনাব তারেক রহমান ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করছেন। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় গেলে ইসলামের খেদমতে আরও বড় পরিসরে কাজ করা হবে।
এসময় পবিত্র ইসলামের অপব্যখ্যা ও অবমাননা যেন জামায়াত না করতে পারে এজন্য আলেম সমাজকে সচেতন থাকার আহবান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা মাস্টার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোস্তাফিজার রহমান রাজা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, উপজেলা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সিনিয়র সহ-সভাপতি ও কিচক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফছার আলী, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আলিয়ারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, মোকামতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান খলিফা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৬৮ টি কওমী মাদ্রাসার দায়িত্বশীল আলেম-ওলামারা উপস্হিত ছিলেন। তারা সবাই আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তি ধানের শীষ মার্কার পক্ষে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। মতবিনিময় শেষে জিয়া পরিবারের জন্য মহান আল্লাহ’র দরবারে মোনাজাত করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com