বিশেষ প্রতিবেদন :
অদ্য ০২ নভেম্বর ২০২৫ (রবিবার) গাজীপুরের টঙ্গিতে অবস্থিত আর্চারি ট্রেনিং সেন্টারে বাংলাদেশ আর্চারি ফেডারেশনের আয়োজনে “বাংলাদেশ লীগ রাউন্ড- ৪ (চূড়ান্ত)- ২০২৫” প্রতিযোগিতায় সকল ইভেন্টে বাংলাদেশ বিমান বাহিনী আর্চারি দল প্রথম বারের মত জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে, যা বিমান বাহিনী আর্চারি ইতিহাসে এক ঐতিহাসিক সাফল্য। বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী, বাংলাদেশ পুলিশ, বিজিবি, আনসার, বিকেএসপি এবং তীরন্দাজ সংসদসহ ১১ টি দলের ৮৮ জন আর্চার উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।
উল্লেখ্য যে, ক্রীড়া ক্ষেত্রে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গণে দেশের সম্মান আরো উচ্চ পর্যায়ে অধিষ্ঠিত করতে আর্চারি ইভেন্টকে ২০১৫ সালে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়। বাংলাদেশ বিমান বাহিনী র্আচারি দলের সদস্যগণ পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত কঠোর অনুশীলন ও নিয়মানুবর্তিতা অনুসরণ এর মাধ্যমে দেশের অন্যতম এক শক্তিশালী এবং সুসংগঠিত আর্চারি দলে পরিণত হয়েছে।