1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

দুদক এনফোর্সমেন্ট ইউনিট হতে আজ (০৩-১১-২০২৫ খ্রি.) ৩টি অভিযোগের বিষয়ে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়

  • আপডেটের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১২১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

অভিযান ০১:
কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয়, কিশোরগঞ্জ হতে আজ একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। এনফোর্সমেন্ট টিম ছদ্মবেশে হাসপাতালে উপস্থিত হয়ে বহির্বিভাগে আগত রোগীদের যথাযথভাবে ওষুধ সরবরাহ করা হচ্ছে কি না তা পর্যবেক্ষণ করে। অভিযানকালে দেখা যায়, রোগীদের জন্য রান্না করা মাংসের ওজন নির্ধারিত ১৮০ গ্রামের স্থলে মাত্র ১২৫ গ্রাম এবং পাউরুটির ওজন ১০০ গ্রামের স্থলে ৫০ গ্রাম পাওয়া যায়; পাউরুটির সাথে নির্ধারিত ৫০ গ্রাম চিনি সরবরাহ করা হয়নি। রান্নাঘরে ডায়েট চার্ট প্রদর্শনের বাধ্যবাধকতা থাকলেও কোনো ডায়েট চার্ট পাওয়া যায়নি। এছাড়াও রান্নাঘর ও বাথরুমের পরিচ্ছন্নতা সন্তোষজনক ছিল না মর্মে টিমের দৃষ্টিগোচর হয়। হাসপাতালের প্যাথলজি ল্যাবে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট ব্যবহারের প্রমাণ মেলে এবং ওয়ার্ডে সরবরাহকৃত বেডশিট অপরিচ্ছন্ন অবস্থায় পাওয়া যায়। ডাক্তারগণ নির্ধারিত সময়ে উপস্থিত ছিলেন না মর্মে টিমের নিকট পরিলক্ষিত হয়, ফলে রোগীদের দীর্ঘসময় অপেক্ষা করতে হয়। এছাড়াও একজন ডাক্তার কর্তৃক বিধিবহির্ভূতভাবে হাসপাতালের কোয়ার্টারে ব্যক্তিগত চেম্বার খুলে রোগী দেখার অভিযোগের সত্যতাও অভিযানকালে পাওয়া যায়। প্রাপ্ত এসব অনিয়মের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ প্রদান করে দুদক টিম। অভিযানে সংগৃহীত তথ্য-উপাত্তের ভিত্তিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে।

অভিযান ০২:
রপ্তানি উন্নয়ন ব্যুরো কর্তৃক মেলা বা প্রদর্শনী আয়োজনে নানাবিধ দুর্নীতি ও অব্যবস্থাপনার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ঢাকা হতে অপর একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় এনফোর্সমেন্ট টিম 7th China South Asia Expo & 27th China Import and Export Fair -এ অংশগ্রহণকারী বাংলাদেশী প্রতিষ্ঠানসমূহের নিকট হতে জামানত গ্রহণে অনিয়ম, Poland Shoe Expo 2022 -এ অংশগ্রহণ অনুমোদনে অসাধু উদ্দেশ্যে দীর্ঘসূত্রিতা এবং বিভিন্ন প্রশাসনিক দুর্নীতি ও অনিয়ম সংক্রান্ত অভিযোগের প্রাথমিক সত্যতা পায়। অভিযানকালে অভিযোগ সংশ্লিষ্ট বেশ কিছু রেকর্ডপত্র বিশ্লেষণ করা হয়। এছাড়াও বেশ কিছু আলামত পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থার জন্য ইনভেন্টরি করা হয়েছে। সংগৃহীত সকল রেকর্ডপত্র বিশ্লেষণ শেষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্ত টিম কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে।

অভিযান ০৩:
নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারসহ নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, নোয়াখালী হতে একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় বর্ণিত স্টেডিয়াম সরেজমিনে পরিদর্শন ও নিরপেক্ষ প্রকৌশলীর মাধ্যমে নির্মাণসামগ্রী পরীক্ষা করা হয়। সার্বিক পর্যালোচনায় বর্ণিত স্টেডিয়ামে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার করা হয়েছে মর্মে টিমের নিকট প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। নিরপেক্ষ প্রকৌশলী কর্তৃক পরীক্ষার ফলাফল ও মতামত বিশ্লেষণ শেষে টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com