1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

চবিতে পিসিপির নবীন বরণ, প্রবীণ বিদায় ও চাকসু হল সংসদে জয়ী পাহাড়ি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
====
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে নবীন বরণ, প্রবীণ বিদায় ও চাকসু হল সংসদে জয়ী পাহাড়ি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আজ শনিবার (৮ নভেম্বর ২০২৫) বেলা ১১টায় চবি আইন অনুষদ আডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার।

প্রধান অতিথির বক্তব্যে চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বলেন, যারা নির্বাচিত হয়েছেন আপনারা শুধু পাহাড়িদের নেতা না, চবির ২৮ হাজার শিক্ষার্থীর নেতা। আপনারা বার বার পাহাড়ি বলছেন, নিজেদের বাংলাদেশি বলুন। কারণ সবার আগে আমরা সবাই তো বাংলাদেশি। নিজেদের তিন জেলার মধ্যে সীমাবদ্ধ করবেন না। অন্যের সংস্কৃতিও আপনাকে বুঝতে হবে। চবি উপাচার্য বলেন, আমাদের স্বপ্ন সফল হবে যখন বিশ্ববিদ্যালয় থেকে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। বিশ্ববিদ্যালয় নেতা তৈরির করার কারখানা না, যোগ্য গ্র্যাজুয়েট তৈরির কারখানা। আমরা প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ইমেজ বৃদ্ধির জন্য সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা যোগ্য শিক্ষক নিয়োগ এবং যোগ্য শিক্ষার্থী তৈরি করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা বিশ্বাস করি, যোগ্য শিক্ষক নিয়োগ হলে যোগ্য গ্র্যাজুয়েট তৈরি হবে। এতে সবাই উপকৃত হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি প্রক্টর প্রফেসর ড. হোসেন শহীদ সরওয়ার্দী, চবি ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা কেন্দ্রের পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, চবি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক মুনমুন নেছা চোধুরী। পিসিপির চবি শাখার সাধারণ সম্পাদক সুদর্শন চাকমার সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন পিসিপি চবি শাখার সভাপতি ভূবন চাকমা। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পিসিসির কেন্দ্রীয় সভাপতি অমল ত্রিপুরা, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সোহেল চাকমা, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রোনাল চাকমা, ডাকসুর কেন্দ্রীয় নির্বাহী সদস্য হেমা চাকমা, চবি অতীশ দীপঙ্কর হলের ভিপি রিপুল চাকমা ও নবাব ফয়জুন্নেছা হলের ভিপি পারমিতা চাকমা প্রমুখ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com