1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

ভূমিকম্পে আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম

  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১৩৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ভূমিকম্পে দেয়াল ধ্বসে নিহত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ৫২ তম ব্যাচের ২য় বর্ষের ছাত্র রাফিউল ইসলাম ও গুরুতর আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. মাজাহার শাহীন ও উপাধ্যক্ষ অধ্যাপক ডা. জাকির হোসেন। আহত নুসরাত আক্তার মাথার ডান অংশ, চোখ ও ডান হাতে আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এসময় ডা. মো. রফিকূল ইসলাম চিকিৎসাধীন নুসরাত আক্তারের শারীরিক অবস্থার খোঁজ নেন ও তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করেন।

একইদিনে ভূমিকম্পের সময় সিঁড়ি দিয়ে নামার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসিমউদদীন হলের ছাত্রদলের আহবায়ক শেখ তানভীর বারী হামীম ডান পায়ে আঘাতপ্রাপ্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হলে তাকে দেখতে সেখানে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম। তিনি হামীম ও হামীমের চিকিৎসকদের কাছে হামীমের শারীরিক অবস্থার খোঁজ নেন।

এসময় আরও উপস্থিত ছিলেন যুবদলের সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. সায়েম আল মনসুর ফায়েজী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিশু সার্জারী বিভাগে আবাসিক সার্জন ডা. মাহবুবুর রহমান সজীব, ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. নোমান আজিজি খান, সাধারন সম্পাদক ডা. বাদশা, ডাঃ রায়হান, ডা. পিয়াস, ডাঃ মমী, সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী জাহিদ, রেজোয়ান, তাজিম সাজিদসহ অন্যান্যরা।

শুক্রবার, নভেম্বর ২১, ২০২৫

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com