বিশেষ প্রতিবেদন :
টেকনাফের হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া এলাকায় নৌবাহিনী, কোস্ট গার্ড এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিশেষ টিমের সমন্বয়ে একটি বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মদ তৈরির ৩টি স্থান তল্লাশি করে ১৫,০০০ লিটার দেশীয় মদ তৈরির কাঁচামাল এবং ৩০০ লিটার দেশীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত কাঁচামাল তাৎক্ষণিকভাবে বিনষ্ট করা হয় এবং দেশীয় মদ পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য প্রেরণ করা হয়।
বাংলাদেশ নৌবাহিনী শুধু সমুদ্রের নিরাপত্তা রক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও অপরাধ দমনে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে যাচ্ছে। এ ধরনের সমন্বিত অভিযানের মাধ্যমে সমাজে আইন-শৃঙ্খলা বজায় রেখে ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত রাখতে বাংলাদেশ নৌবাহিনী বদ্ধপরিকর।