1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি-ধমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ১৭৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

এনসিপির প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি-ধমকি পাচ্ছেন বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী। আজ রোববার রাজধানীর শাহবাগে আবু সাঈদ কনভেনশন সেন্টারে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এনসিপির এই নেতা বলেন, এনসিপির সম্ভাব্য প্রার্থীরা প্রচারণায় গেলে হুমকি-ধমকি পাচ্ছেন। এমনকি তাঁদের পরিবারের সদস্যদের মারধরের কথাও শোনা যাচ্ছে।

এনসিপির মুখ্য সমন্বয়ক আরও অভিযোগ করে বলেন, একটি দল বলেছে, প্রশাসনে তাদের লোক থাকতে হবে। প্রশাসনে থাকা আওয়ামী নিয়োগপ্রাপ্ত লোকদের এখনো সরানো হয়নি। তাঁদের সরানোর দাবি জানান নাসীরুদ্দীন পাটওয়ারী।

প্রার্থী মনোনয়ন দেওয়ার বিষয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমরা সৎ প্রার্থী দিচ্ছি এটাই আমাদের চমক। এটাই বাংলাদেশের ৫৩ বছরের রাজনীতির ইতিহাসের সবচেয়ে বড় চমক।’

চব্বিশের স্পিরিট ধরে রাখতে গণ-অভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া উচিত উল্লেখ করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সংস্কার প্রক্রিয়া সরকারের দায়িত্ব, কিন্তু এটি রাজনৈতিক দলগুলোর কমিটমেন্টের অভাবে বাধাগ্রস্ত হচ্ছে। আমরা সংসদে গেলে সংস্কার বাস্তবায়নের জন্য কাজ করে যাব।’

সংবাদ সম্মেলনে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘আমাদের যদি কোনো রাজনৈতিক সমঝোতা হয়, সেটা একটা নীতিগত জায়গা থেকে হতে হবে। কোনো ধরনের ক্ষমতার জন্য আসনের জন্য আমরা কারও সঙ্গে কোনো ধরনের সমঝোতা করব না।’

নাহিদ আরও বলেন, ‘আমরা যদি একটি আসনও না পাই, জাতীয় নাগরিক পার্টির যে আদর্শ, যে নীতি, যে লক্ষ্য, তা অটুট থাকবে।’

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম জানান, আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান বজায় রাখতে সাংগঠনিক কাজ চলছে। ব্যালট বিপ্লবের মধ্য দিয়ে এনসিপি সংসদে লোক পাঠানোর কাজ করছে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানান, প্রার্থী হওয়ার জন্য ১ হাজার ৪৮৪ জন এনসিপি মনোনয়নপত্র কিনেছেন। মনোনয়নপ্রত্যাশীদের আজ এবং কাল অর্থাৎ রোববার ও সোমবার আবু সাঈদ কনভেনশন সেন্টারে সাক্ষাৎকার চলবে। এরপর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com