1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

কক্সবাজারে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ) এর সাধারণ সভা এবং কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৪ বার ভিউ

সংবাদ বিজ্ঞপ্তি

ঢাকা, ৩০ নভেম্বর ২০২৫ (রবিবার): আজ কক্সবাজারের বেওয়াচ হোটেলের ব্যাঙ্কুয়েট হলে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন (বিওএ)-এর সাধারণ পরিষদের ৬ষ্ঠ সভা এবং ২০২৫-২০২৯ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বিওএ’র সম্মানিত সভাপতি এবং সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি।

উক্ত সভায় সম্মানিত সভাপতি বিভিন্ন স্থান হতে আগত সদস্যদের ধন্যবাদ জানান এবং খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সক্ষম জাতি গঠনের গুরুত্ব উল্লেখ করেন। তিনি ৩য় এশিয়ান ইয়ুথ গেমস এবং ৬ষ্ঠ ইসলামিক সলিডারিটি গেমসে পদক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানান। তিনি ময়মনসিংহের ত্রিশালে নির্মাণাধীন বাংলাদেশ অলিম্পিক কমপ্লেক্সের অংশ হিসেবে একটি মাল্টিপারপাস ইনডোর স্টেডিয়ামের নির্মাণ কাজ দ্রুত আরম্ভের পরিকল্পনা সকলকে অবহিত করেন এবং প্রকল্প বাস্তবায়নে সরকারের সহযোগিতা কামনা করেন।

সভায় ২০২৪-২০২৫ অর্থ বছরের বিওএ’র সম্পাদিত কার্যক্রমের প্রতিবেদন সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয় এবং একই অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদিত হয়। ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ২৮.০০ কোটি টাকার বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। বাংলাদেশ স্কোয়াশ র‍্যাকেটস ফেডারেশনকে অলিম্পিকভুক্ত ফেডারেশন হিসেবে বিওএ’র এ্যাফিলিয়েশন প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়। বিওএ’র বর্তমান সভাপতির মেয়াদ নতুন কার্যনির্বাহী কমিটির মেয়াদ (২০২৫-২০২৯) পর্যন্ত বর্ধিত করা হয়। পরিশেষে কার্যনির্বাহী কমিটির নির্বাচন (২০২৫-২০২৯) এর চূড়ান্ত ফলাফল সভায় উপস্থাপন করা হয়।

সম্মানিত সভাপতি নবনির্বাচিত সহ-সভাপতি, মহাসচিবসহ সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং ক্রীড়া উন্নয়নের ধারাবাহিক অগ্রযাত্রায় তাঁরা অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি বিদায়ী কমিটির মহাসচিবসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এছাড়া, নির্বাচন কমিশনার এবং কমিশনের সদস্যদের একটি সুশৃঙ্খল ও সফল নির্বাচন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে তিনি সভার কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com