1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বঙ্গোপসাগরে সফলভাবে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের মাধ্যমে নৌবাহিনীর ‘বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫’ সমাপ্ত

  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
সফলভাবে একাধিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং বিভিন্ন রণকৌশল প্রদর্শনের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর বাৎসরিক সমুদ্র মহড়া-২০২৫ সমাপ্ত হয়েছে। নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে অন্তবর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টাগণ, উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তারা সমাপনী মহড়া প্রত্যক্ষ করেন।

ফ্রিগেট, করভেট, লার্জ প্যাট্রোল ক্র‍াফট-সহ নৌবাহিনীর বিভিন্ন যুদ্ধ জাহাজ এবং মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট, হেলিকপ্টার ও নৌবাহিনীর স্পেশাল ফোর্স এই মহড়ায় অংশ নেয়। মহড়ার চূড়ান্ত দিনে যুদ্ধজাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, সাবমেরিন বিধ্বংসী রকেট ডেপথ চার্জ উৎক্ষেপণ, UAV অপারেশন, নৌ কমান্ডোদের Helicopter Visit Board Search & Seizure (HVBSS) সহ বিভিন্ন আধুনিক নৌ যুদ্ধের কৌশল অত্যন্ত সফলভাবে অনুশীলন করা হয়। বিমানবাহিনী ও কোস্টগার্ডসহ সংশ্লিষ্ট মেরিটাইম সংস্থাসমূহ এ মহড়ায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশগ্রহণ করে।

এ মহড়ার মাধ্যমে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সমুদ্রসীমার সুরক্ষা, সমুদ্রপথ ও উপকূলীয় অঞ্চলে নিরাপত্তা, চোরাচালান ও জলদস্যু দমন, সুনীল অর্থনীতির বিকাশ এবং আন্তঃবাহিনী সমন্বয়ের সক্ষমতা আরও সুদৃঢ় হয়েছে।

দেশের সার্বভৌমত্বের প্রশ্নে বাংলাদেশ নৌবাহিনী আপোষহীন, স্বাধীনতা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com