1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:০৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

শুরু হয়েছে মহান বিজয়ের মাস, ডিসেম্বর

  • আপডেটের সময় : সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

শুরু হয়েছে মহান বিজয়ের মাস, ডিসেম্বর। ১৯৭১ সালের এই বিজয়ের ডিসেম্বরেই বাঙালি জাতি নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করেছিল। বাঙালির সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অধ্যায়—মহান মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের ২৬শে মার্চ চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানের কণ্ঠে স্বাধীনতার ঘোষণাই বাঙালি জাতির মুক্তির পথকে নির্দেশ করে। তাঁর সেই দৃপ্ত ঘোষণার আহ্বানে সাড়া দিয়ে সমগ্র জাতি ঝাঁপিয়ে পড়েছিল সশস্ত্র মুক্তিসংগ্রামে।

দীর্ঘ ৯ মাসের দুঃসাহসী যুদ্ধ, আত্মত্যাগ ও রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে ১৬ই ডিসেম্বর অর্জিত হয় আমাদের মহামূল্যবান স্বাধীনতা। ৩০ লাখ শহীদের রক্ত আর ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা আমাদের চিরন্তন গৌরব, আমাদের অস্তিত্বের মূলভিত্তি।

বিজয়ের মাস ডিসেম্বর শুরু হোক শপথ নিয়ে—এই স্বাধীনতা আমরা রক্ষা করবো, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখবো। বিজয়ের এই পবিত্র মাসে বাঙালি জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করছে সকল বীর শহীদকে, যাদের আত্মত্যাগে রচিত হয়েছে আমাদের মহাকাব্যিক মুক্তি।

কিন্তু বিজয়ের এ মাসে শুরুতে জাতি আজ ভারাক্রান্ত। আমাদের জাতীয় ঐক্যের প্রতীক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। সারাদেশের মানুষ তাঁর সুস্থতার জন্য ব্যাকুল প্রতীক্ষায় আছে। এমন পরিস্থিতিতে বিএনপি বিজয় দিবসের কর্মসূচি সীমিত করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজয়ের এ ঐতিহাসিক মাসে আমরা সর্বশক্তিমান আল্লাহর দরবারে প্রার্থনা করি—
দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেন দ্রুত আরোগ্য লাভ করেন, সুস্থ হয়ে জাতিকে নেতৃত্ব দিতে আবারও ফিরে আসেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com