বিশেষ প্রতিবেদন :
পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকা হতে সেনাবাহিনীর হেলিকপ্টার যোগে গুরুতর অসুস্থ পাহাড়ি নারীকে সিএমএইচ চট্টগ্রামে স্থানান্তর।
পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার বিলাইছড়ি উপজেলার আন্তর্জাতিক সীমান্তের নিকটবর্তী অত্যন্ত দুর্গম মাইনদারছড়া মুখ পাড়ায়
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী বিশেষ সামরিক অভিযান পরিচালনা করছে। এই এলাকার প্রান্তিক পাহাড়ি জনগোষ্ঠীর দুর্ভোগ লাঘবে আজ সেনাবাহিনী বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান কর্মসূচি পরিচালনা করে। চিকিৎসা সেবা কার্যক্রম চলাকালে স্থানীয় জুম চাষী সাগা তংচংগা এর স্ত্রী সিনাবি তংচংগা (৬০) কিডনি ও পেটের গুরুতর জটিলতা নিয়ে চিকিৎসা গ্রহণের জন্য আসেন। দুর্গম অঞ্চলে তার চিকিৎসা সম্ভব না হওয়ায় ডিভিশন সদরের তাৎক্ষণিক সিদ্ধান্তে তাকে উক্ত স্থান হতে আর্মি এভিয়েশন-এর হেলিকপ্টার যোগে উন্নত চিকিৎসার জন্য দ্রুততার সাথে সিএমএইচ চট্টগ্রামে স্থানান্তর করা হয়। বর্তমানে উক্ত রোগী সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
সেনাবাহিনীর অভিযান শুধুমাত্র সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে; দুর্গম পার্বত্যাঞ্চলের প্রান্তিক পাহাড়ি জনগণের বিরুদ্ধে নয়। পাহাড়ের প্রতিটি মানুষের নিরাপত্তা, সেবা ও শান্তি নিশ্চিত করতে সেনাবাহিনীর অভিযান ও মানবিক কার্যক্রম চলমান থাকবে।