1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

সিএমপি’র আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে শিশু অপহরনের ৩৬ ঘন্টার মধ্যে অপহরনকারী গ্রেফতার শিশু উদ্ধার ও আসামী গ্রেফতার

  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

বাদী মোঃ আবু সায়েদ(২৮), আমি পেশায় একজন ড্রাইভার। সে বর্তমানে আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী কাচাঁবাজার এলাকায় স্ব-পরিবারে বসবাস করে। বাদীর ছেলের ভিকটিম (৪) গত ৭ ডিসেম্বর ২০২৫ খ্রিঃ, সকাল ১০:২০ ঘটিকার সময় আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী কাঁচাবাজার, ছড়ার পাড়, জি-ব্লক, প্লট নং: ৫৬৬, বাদীর ভাড়া বাসার সামনে রাস্তার উপর খেলতে যায়। তার ছেলে যথাসময় বাসায় না আসায়, ঘটনাস্থল সহ আশপাশ এলাকার সম্ভাব্য সকলস্থানে খোঁজাখুজি করেন। খোঁজাখুজি শেষে না পেয়ে আকবরশাহ থানার জিডি নং-৪১৬, তাং-০৭/১২/২০২৫ইং, মূলে নিখোঁজ জিডি দায়ের করেন।

অতঃপর আকবরশাহ থানা পুলিশ ঘটনাস্থল সহ আশেপাশের বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দেখতে পান যে, গত ৭ /১২/ ২০২৫ খ্রিঃ, সকাল ১০:২০ ঘটিকার সময় বাদীল ছেলে ভিকটিম (৪) কে আকবরশাহ থানাধীন বিশ্বকলোনী কাঁচাবাজার, ছড়ার পাড়, জি-ব্লক, প্লট নং-৫৬৬ এর রাস্তার উপর হতে একজন লোক কোলে করে নিয়ে যাচ্ছে। পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় আসামী আজাদ (৩৮)কে সনাক্ত করেন। পরবর্তীতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ও গোপন তদন্তে জানতে পারে যে, আসামী আজাদ ভিকটিমকে নিয়ে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানা এলাকায় অবস্থান করছে। অতঃপর আকবরশাহ থানা পুলিশ নোয়াখালী জেলার সুধারাম মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০৯/১২/২০২৫ খ্রিঃ গভীর রাতে নোয়াখালী জেলার সুধারাম মডেল থানার মাইজদি কোর্টের বিপরীত পাশে ওয়াল্টন এর সামনে রাস্তার উপর থেকে ভিকটিমের বাবার সনাক্ত মতে ভিকটিম (৪)কে উদ্ধার করে এবং আসামী আজাদ কে গ্রেফতার করে। আকবরশাহ থানা পুলিশের জিজ্ঞাসাবাদে আসামী আজাদ জানায় যে, সে ঘটনার তারিখ ও সময় ঘটনাস্থল এলাকা হতে ভিকটিম (৪) কে চকলেট এর লোভ দেখিয়ে অপহরণ করে নোয়াখালী জেলায় বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যায়। উক্ত ঘটনায় ভিকটিম এর বাবার এজাহারের দায়েরের প্রেক্ষিতে আসামী বিরুদ্ধে আকবরশাহ থানায় মামলা রুজুু করা হয়। যথাযথ পুলিশ প্রহরায় আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com