1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল ও জাতীয় পার্টির একাংশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হয়েছে

  • আপডেটের সময় : বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৬ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল ও জাতীয় পার্টির একাংশের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক হয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর গুলশানের একটি হোটেলে ইউরোপীয় ইউনিয়নের ফার্স্ট সেক্রেটারি সেবাস্তিয়ান রিগার ব্রাউন এবং ডেপুটি হেড অব ডেলিগেশন বাইবা জারিনার নেতৃত্বে এ বৈঠক হয়।

বৈঠক শেষে জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান জি এম কাদের সাংবাদিকদের জানান, নির্বাচন কমিশনের আচরণ নিয়ে তাঁরা ইইউর কাছে স্পষ্ট অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘বর্তমান অন্তর্বর্তী সরকার তাদের কর্মকাণ্ডে নিজেরাই প্রমাণ করেছে যে তারা নিরপেক্ষ নয়। তাদের নিয়োগ করা নির্বাচন কমিশনও নিরপেক্ষ নয় বলে আমরা মনে করি।’

জি এম কাদের অভিযোগ করেন, দেশের গুরুত্বপূর্ণ নিবন্ধিত রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও নির্বাচন কমিশন অন্য দলগুলোর সঙ্গে আলোচনা করলেও জাতীয় পার্টিকে কোনো নির্বাচন-সংক্রান্ত বৈঠকে আমন্ত্রণ জানায়নি।

জি এম কাদের বলেন, ‘আমাদের সঙ্গে আলোচনা না করা প্রমাণ করে যে সবার জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। সারা দেশে অংশগ্রহণমূলক, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ এখনো তৈরি হয়নি।

জাতীয় পার্টি এ অবস্থান ইইউ প্রতিনিধিদের কাছে তুলে ধরেছে।

বৈঠকে জাতীয় পার্টির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং চেয়ারম্যানের উপদেষ্টা মাহফুজুর রহমান।

ইইউ প্রতিনিধিদল জাতীয় পার্টির বক্তব্য মনোযোগ দিয়ে শোনে এবং আসন্ন নির্বাচনী পরিবেশ সম্পর্কে দলের মূল্যায়ন জানতে চায় বলে বৈঠক-সংশ্লিষ্ট সূত্র জানায়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com