1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন

  • আপডেটের সময় : বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
ঢাকা, ১৬ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার): আজ মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে সূর্যোদয়ের সাথে সাথে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ও মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর প্রধানগণসহ রাষ্ট্রের উচ্চপর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

একই সময়ে পুরাতন বিমান বন্দর এলাকায় (তেজগাঁও) সেনাবাহিনীর একটি আর্টিলারি রেজিমেন্টের ০৬টি গান দ্বারা ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী বীর শহিদদের প্রতি গান স্যালুট প্রদর্শন করা হয়।

অতঃপর, মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে পুরাতন বিমান বন্দর এলাকায় বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ এবং সেনা নৌ ও বিমানবাহিনীর সমন্বয়ে ৫৪ জন ফ্রি ফলার ছত্রীসেনার অংশগ্রহণে মনোমুগ্ধকর প্যারাজাম্প অনুষ্ঠিত হয়। তারা ১০ হাজার ফুট উচ্চতায় বিমানবাহিনীর একটি সি ১৩০ পরিবহন বিমান থেকে জাতীয় পতাকাসহ প্যারাজাম্প করেন যা একটি নতুন বিশ্ব রেকর্ড। এর পাশাপাশি, তিন বাহিনীর বিভিন্ন উড়োজাহাজের সমন্বয়ে এয়ার শো প্রদর্শিত হয়। কয়েক হাজার মানুষ তা প্রত্যক্ষ করেন।

অপরাহ্নে‌ মহামান্য রাষ্ট্রপতির বাসভবন বঙ্গভবনে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সেনা নৌ ও বিমানবাহিনী প্রধানগণ অংশগ্রহণ করেন।

এছাড়াও, আজ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সেনা নৌ ও বিমানবাহিনীর অর্কেস্ট্রা দলের সমন্বয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। সেখানে সর্বসাধারণ তাদের পরিবেশনা উপভোগ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

1 টি মন্তব্য

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com