1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

আলোচিত দুর্ধর্ষ চুরির ঘটনায় একটি ল্যাপটপ, চোরাই স্বর্ণ বিক্রির টাকায় ক্রয়কৃত ০১টি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার এবং চোরচক্র গ্রেফতার প্রসঙ্গে

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সিএমপি’র ডিবি (পশ্চিম) বিভাগের বিশেষ অভিযানে আসকারদিঘীর পূর্বপাড়া এলাকায় সংঘঠিত আলোচিত দুর্ধর্ষ চুরির ঘটনায় একটি ল্যাপটপ, চোরাই স্বর্ণ বিক্রির টাকায় ক্রয়কৃত ০১টি মোটরসাইকেল ও নগদ টাকা উদ্ধার এবং চোরচক্র গ্রেফতার প্রসঙ্গে।

গত ০৫/১২/২০২৫ খ্রি. তারিখে কোতোয়ালী থানাধীন আসকার দিঘির পূর্বপাড়ে কাঁচাবাজারের গলির, রিচ নাহার বিল্ডিংয়ের ৭ম তলায় একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। অজ্ঞাতনামা চোর/চোরেরা ভিকটিমের বাসা থেকে সর্বমোট ২০ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এ সংক্রান্তে গত ১৬/১২/২০২৫ খ্রি. তারিখে ভিকটিম পূরবী বিশ্বাস বাদী হয়ে কোতোয়ালী থানায় লিখিত এজাহার দায়ের করলে কোতোয়ালী থানার মামলা নং-২৬, তারিখ-১৬/১২/২০২৫ খ্রি. ধারা-৪৫৪/৩৮০ পেনাল কোড রুজু হয়। মামলা রুজুর পর মহানগর গোয়েন্দা (পশ্চিম) এর একটি চৌকস টিম উক্ত ঘটনার বিষয়ে ছায়াতদন্ত শুরু করে। তৎপ্রেক্ষিতে গঠিত চৌকশ টিম ঘটনার আশপাশ এলাকার বিভিন্ন সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা করেন। সিসিটিভিতে দেখা যায় ০৩ থেকে ০৪ জন লোক বাসার আশপাশে ঘুরাঘুরি করছে। পরবর্তীতে চৌকস টিম তথ্য প্রযুক্তি ব্যবহার এবং গোপন সংবাদের ভিত্তিতে চোরদের গ্রেফতারের উদ্দেশ্যে গত ২২/১২/২০২৫ খ্রি. সকাল হতে নগরের বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করেন। অভিযানের এক পর্যায়ে আভিযানিক দল চোরচক্রের মো জসিম (৪৩), পিতা- সিদ্দিকুর রহমান, মাতা- তারামতি, সাং- ডুমুর, বুড়ি চৌধুরী বাড়ী, থানা- সোনাগাজী, জেলা- ফেনী, বর্তমানে- আম বাগান, ডেবার পশ্চিম পাড়, থানা- খুলশী, জেলা- চট্টগ্রাম এবং মোস্তাকিন হোসেন মিঠু (৪২), পিতা- আমজাদ হোসেন বাবুল, মাতা- মোরশেদা বেগম, সাং- শেরপুর, আজগর আলী সর্দারের বাড়ী, থানা- নওগাঁ সদর, জেলা- নওগা। বর্তমানে- এসএস টাওয়ার, ৭ম তলা, ১৯ নং রুম, রিয়াজ উদ্দিন বাজার. থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম’দ্বয়কে চট্টগ্রাম মহানগরীর টাইগারপাস এলাকা থেকে গ্রেফতার করেন। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, ঘটনার দিন তাদের সহযোগী মোঃ সালাউদ্দিন (৩৮) তাদেরকে চুরির পরিকল্পনার সম্পর্কে জানায় এবং সেই মোতাবেক তারা চুরির পরিকল্পনা করে। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মোঃ জসিম তার কাছে একটি চুরিকৃত ল্যাপটপ আছে বলে জানায়। পরবর্তীতে জসিমের বাসা থেকে চুরিকৃত HP ব্র্যান্ড এর একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। এরপর আভিযানিক টিম তাদের দেয়া তথ্য মতে চট্টগ্রামের আনোয়ারা থেকে ২২/১২/২০২৫ খ্রি. তারিখ রাত্রীবেলায় চোরচক্রের অপর সদস্য সেতু দাস প্রকাশ সালাহ উদ্দিন (৩২), (নব মুসলিম), পিতা- সাধন দাস, মাতা- সোনাখাঁ দাস, স্ত্রী- শাহানাজ বেগম, সাং- ছনহরা, ইদ্রিস চেয়ারম্যানের বাড়ীর পাশের বাড়ী, থানা-পটিয়া. জেলা- চট্টগ্রাম, বর্তমানে- পশ্চিম বরুমছড়া, মৌলভীপাড়া, থানা-পটিয়া, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার পূর্বক তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদে চোরচক্রের সদস্য সেতু দাস প্রকাশ সালাহ উদ্দিন (৩২) ঘটনায় জড়িত থাকার বিষয়ে স্বীকার করেন। সে আরো জানায় যে, স্বর্ণ বিক্রিকৃত টাকা দিয়ে সে একটি নতুন মোটরসাইকেল ক্রয় করে এবং কিছু টাকা তার হেফাজত রেখেছে। তার তথ্যের প্রেক্ষিতে আভিযানিক টিম আসামী দেখানো ও সনাক্তমতে একটি নতুন Royal Enfield মোটরসাইকেল এবং নগদ ৬০,০০০/- (ষাট হাজার) টাকা উদ্ধার করেন। সে আরো জানায়, স্বর্ণ বিক্রির সময় তার সাথে মোঃ ইসমাইল (৩০) নামে আর একজন ছিলো। পরবর্তীতে আভিযানিক দল নিউমার্কেট এলাকা থেকে মো ইসমাঈল (৩০), পিতা-আব্দুল মালেক, মাতা সাজেদা বেগম, সাং- সোনা মিয়া মাঝি বাড়ী, ধলিয়া, থানা- ফেনী সদর, জেলা- ফেনী। বর্তমান- উত্তর নালাপাড়া, উকিলের বিল্ডিং, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রামকে গ্রেফতার করলে সে কোতোয়ালী থানাধীন টেরিবাজার এলাকার একটি দোকানের ঠিকানা দেয়। স্বর্ণ উদ্ধারের জন্য অভিযানে গেলে অভিযুক্ত দোকানদার টের পেয়ে দোকান বন্ধ করে পালিয়ে যায়। তাকে গ্রেফতার ও চোরাই স্বর্ণালঙ্কার উদ্ধারে অভিযান অব্যহত আছে। আসামীদেরকে বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com