1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

বাংলাদেশ বিমান বাহিনীর এ্যারো মেডিক্যাল ইনস্টিটিউটে নাইট ভিশন ট্রেইনার (NVT) উদ্বোধন

  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
গত ১৫ ডিসেম্বর ২০২৫ (সোমবার) তারিখে বাংলাদেশ বিমান বাহিনীর এ্যারো মেডিক্যাল ইনস্টিটিউটে নব স্থাপিত নাইট ভিশন ট্রেইনার এর উদ্বোধন অনুষ্ঠিত হয়। সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নাইট ভিশন ট্রেইনার এর শুভ উদ্বোধন করেন।

বিমান বাহিনীকে আধুনিকায়ন ও যুগোপযোগী করে গড়ে তোলার জন্য নিত্যনতুন স্থাপনা ও উড্ডয়ন সরঞ্জাম সংযোজন চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়ন্ত্রিত পরিবেশে সিমুলেটেড প্রশিক্ষণের মাধ্যমে বৈমানিকদের নাইট ফ্লাইং দক্ষতা এবং অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই নতুন নাইট ভিশন ট্রেইনার আনুষ্ঠানিকভাবে বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এই উন্নত প্রশিক্ষণ সুবিধাটি বৈমানিকগণের নৈশকালীন ফ্লাইট পারিপার্শ্বিক অবস্থা (Situational Awareness) বিকশিতকরণ, রাতের দৃষ্টিভ্রম (Visual Illusions) মোকাবিলা এবং দিকভ্রান্তি (Spatial Disorientation) প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উক্ত অনুষ্ঠানে বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসারগণ, আমন্ত্রিত পরিচালকবৃন্দ, পরিচালক নেভাল এভিয়েশন এবং AMST SYSTEMTECHNIK GmbH, Austria এর প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com