বিশেষ প্রতিবেদন :
মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত টার্গেটবল প্রতিযোগিতা ২০২৫- এ বিজিবি পুরুষ দল বাংলাদেশ পুলিশকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
আজ শনিবার (২৭ ডিসেম্বর) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে প্রতিযোগিতার পুরুষ বিভাগের ফাইনাল ম্যাচে ১৮–০৯ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশ পুরুষ টার্গেটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে বর্ডার গার্ড বাংলাদেশ পুরুষ টার্গেটবল দল। একইদিন প্রতিযোগিতার মহিলা বিভাগে বিজিবি মহিলা টার্গেটবল দল ০৯–১১ গোলের ব্যবধানে বাংলাদেশ পুলিশ মহিলা দলের কাছে হেরে রানার আপ হয়।
গত ২৬–২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও নড়াইল ফিরোজ স্মৃতি সংসদের মধ্যে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।