1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে চবি উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়ের শোক প্রকাশ

  • আপডেটের সময় : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৭২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
====
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপারসন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীরভাবে শোক প্রকাশ ও সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার, মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান ও মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মোঃ কামাল উদ্দিন।

মাননীয় উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয় এক শোক বার্তায় বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। এ মৃত্যুশোক যাতে শোকাহত পরিবার-পরিজন ধৈর্য সহকারে কাটিয়ে উঠতে সক্ষম হন, সেজন্য তাঁরা মহান আল্লাহর নিকট দোয়া করেছেন।

শোকবার্তায় বলা হয়, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বেগম খালেদা জিয়ার অসামান্য অবদান এবং সাহসিকতা জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ রাখবে। তিনি ছিলেন সত্য-ন্যায়ের সপক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে সব সময় অবিচল। তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় রাজনৈতিক ও জাতীয় ঐক্যের প্রতীক। তাঁর সুদীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি অন্যায়ের সাথে কখনো আপোষ করেননি। তিনি দেশপ্রেম, গণতন্ত্র ও এ দেশের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপোষহীন নেতৃত্ব দিয়ে এক অনন্য নজির স্থাপন করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি হারালো এক দেশপ্রেমিক অভিভাবককে। অসময়ে তাঁর চলে যাওয়া দেশের রাজনৈতিক ও গণতান্ত্রিক অঙ্গণে এক অপূরণীয় ক্ষতি সৃষ্টি করেছে। আমরা দোয়া করি মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারসহ পুরো দেশবাসীকে এই শোক সইবার শক্তি দান করুন।
———

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com