1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

ওমানে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দলের অংশগ্রহণ

  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১১১ বার ভিউ

সংবাদ বিজ্ঞপ্তি

বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষে ওমানে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দলের অংশগ্রহণ

ঢাকা, ০৭ জানুয়ারি ২০২৬ (বুধবার): বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে মাস্কাটে অবস্থিত বাংলাদেশ দূতাবাস কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সম্মিলিত সামরিক ব্যান্ড ও অর্কেষ্ট্রা দল রবিবার (০৪ জানুয়ারি ২০২৬) ওমান গমন করেন। তিন দিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানসমূহে বাংলাদেশ সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ৩৫ সদস্যের একটি চৌকস ব্যান্ড ও অর্কেষ্ট্রা দল ওমানের মাস্কাটে আয়োজিত আন্তর্জাতিক অনুষ্ঠানসমূহে বাদ্য পরিবেশনা করেন। উক্ত অনুষ্ঠানে ওমানের উচ্চপদস্থ কর্মকর্তাগণ, ওমানে অবস্থানরত দেশি-বিদেশি কূটনৈতিকবৃন্দ এবং ওমানে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিগণ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান সমাপনান্তে আগামী ০৮ জানুয়ারি ২০২৬ তারিখে সম্মিলিত ব্যান্ড ও অর্কেষ্ট্রা দলটি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। উক্ত অনুষ্ঠানে সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দলের উপস্থিতি বাংলাদেশ ও ওমানের মধ্যকার সশস্ত্র বাহিনীসহ রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন এবং ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মনোবল বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

#Bangladesharmedforcesdivision
#BangladeshArmy
#BangladeshNavy
#BangladeshAirForce
#BangladeshOmanfriendship

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com