1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

চবি উপাচার্যের সঙ্গে প্রফেসর ড. কানিটসর্ন তেরদপাওপং এর সৌজন্য সাক্ষাৎ

  • আপডেটের সময় : বুধবার, ৭ জানুয়ারী, ২০২৬
  • ১৬১ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এর সঙ্গে মঙ্গলবার (৬ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় চবি উপাচার্য দপ্তরে সৌজন্য সাক্ষাৎ করেছেন থাইল্যান্ডের রাংসিত ইউনিভার্সিটির (Rangsit University) অ্যাকাউন্টিং প্রোগ্রামের পরিচালক প্রফেসর ড. কানিটসর্ন তেরদপাওপং (Dr. Kanitsorn Terdpaopong)।

সাক্ষাৎকালে তাঁরা দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা বিনিময়সহ যৌথ শিক্ষা কার্যক্রম চালুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেন। উপাচার্য আগত অতিথিকে চবিতে স্বাগত জানান এবং অ্যাকাউন্টিং ও ফিন্যান্সের শিক্ষার্থীদের জন্য এ ধরনের আন্তর্জাতিক সেমিনার নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন। প্রফেসর ড. কানিটসর্ন তেরদপাওপং গবেষণা কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। তিনি ভবিষ্যৎ গবেষণায় চবি ও রাংসিত ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরের বিষয়েও আশা ব্যক্ত করেন।

এর আগে প্রফেসর ড. কানিটসর্ন তেরদপাওপং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ‘অ্যাকাউন্টিং অ্যান্ড হেলথকেয়ার ম্যানেজমেন্ট’ শীর্ষক এক সেমিনারে প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন। চবি অফিস ফর ইন্টারন্যাশনাল এ্যাফেয়ার্স (ওআইএ) ও চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর যৌথ উদ্যোগে এবং অ্যাকাউন্টিং কমিউনিকেশন ক্লাবের সহযোগিতায় এই সেমিনারটি আয়োজিত হয়। ওআইএ-এর পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শাহাব উদ্দিন, মার্কেটিং বিভাগের প্রফেসর বজলুর রহমান এবং ড. ফারহানা সেমিনারে উপস্থিত ছিলেন। চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী অতিথিদের স্বাগত জানান। এ সময় সংশ্লিষ্ট অনুষদের বিভাগের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com