1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং এর বৈঠক অনুষ্ঠিত হয়েছে আশাশুনিতে সমন্বিত পানি ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত খাস জমি দখল নিয়ে সংঘর্ষ, শ্রীউলায় মানববন্ধন বর্তমান সরকার শিক্ষা-বান্ধব সরকার/ একটি শিক্ষিত জাতিই দেশকে সামনের দিকে এগিয়ে নিতে যেতে পারে: এমপি দিপু ‘ইনভেস্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন

বিদেশী প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে বিনিয়োগ প্রতারণা; চক্রের মূলহোতাসহ ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

নেদারল্যান্ডসের Withlocals নামীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইট ক্লোন করে একই নাম ও ডিজাইনে একটি ভুয়া ওয়েবপেজ তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে বিনিয়োগ প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের মূলহোতাসহ ০২ সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশ সিআইডি।

গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম যথাক্রমে (১) তৌহিদ ভূঁইয়া (২১), পিতা- সাখাওয়াত হোসেন, মাতা- সাং- বৈয়ম বাজার,থানা+জেলা- নরসিংদী; (২) হৃদয় হাসান (২১), পিতা- মিন্টু মিয়া, মাতা- আকলিমা, সাং- মহিরামপুর, থানা-মেলান্দহ, জেলা- জামালপুর। গ্রেফতারকৃতদের মধ্যে (২) হৃদয় হাসান (২১) মামলার এজাহারভুক্ত এবং (১) তৌহিদ ভূঁইয়া (২১) তদন্তে প্রাপ্ত অভিযুক্ত।

মামলার এজাহারে জানা যায়, প্রতারক চক্র নিজেদের তৈরি করা ভুয়া ওয়েবসাইটের লিংক চক্রের অপরাপর সদস্যদের মাধ্যমে ভিকটিমদের কাছে পাঠিয়েছিল। নিজেদেরকে উক্ত বিদেশি কোম্পানির কর্মী হিসেবে পরিচয় দিয়ে দ্রুত লভ্যাংশ প্রদানের প্রতিশ্রুতিতে ভিকটিমদের নানা প্রলোভনের ফাঁদে ফেলে বিভিন্ন অংকের অর্থ বিনিয়োগে প্রলুব্ধ করে। ভিকটিম প্রলুব্ধ হয়ে উক্ত ভুয়া প্ল্যাটফর্মে বিনিয়োগ করে। এভাবে অন্তত একজন ভিকটিমের কাছ থেকে প্রায় ২৫ লক্ষ টাকা বিনিয়োগের তথ্য পাওয়া গেছে। ভিকটিম প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পল্টন থানার মামলা নং-০২, তারিখ- ০১/১১/২০২৫ খ্রি., ধারা- ৪২০/৪০৬/৩৪/১০৯ পেনাল কোড দায়ের করে।

মামলাটি তদন্তকালে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ উক্ত প্রতারণা চক্রের কার্যক্রম শনাক্ত করে। তদন্তে জানা যায়, এজাহারভুক্ত অভিযুক্ত হৃদয় হাসান (২১) দীর্ঘদিন ধরে একটি টেলিগ্রাম গ্রুপ ব্যবহার করে বিদেশি কোম্পানিতে বিনিয়োগের নামে প্রতারণা করে আসছিল।

গত ০৭/০১/২০২৬ খ্রি. তারিখে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের একটি আভিযানিক দল (১) তৌহিদ ভূঁইয়া (২১) কে জামালপুর সদর থানাধীন স্টেশন রোড এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামির দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিনে প্রতারণা চক্রের মূল হোতা (২) হৃদয় হাসান (২১)কে একই এলাকা থেকে গ্রেফতার করা হয়।

হৃদয় হাসান (২১) এর কাছ থেকে জব্দকৃত স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইস বিশ্লেষণ করে জানা যায়, সে বিভিন্ন ব্যক্তির নামে খোলা প্রায় ৩০টি ব্যাংক হিসাব নিয়ন্ত্রণ করত। পাশাপাশি তার ব্যবহৃত দুটি বাইনান্স অ্যাকাউন্ট ভিন্ন ব্যক্তির নামে খোলা হলেও উক্ত অ্যাকাউন্টগুলোর সঙ্গে অভিযুক্ত হৃদয় হাসান (২১) এর বিকাশ ও নগদ অ্যাকাউন্ট সংযুক্ত ছিল।

ডিজিটাল ফরেনসিক বিশ্লেষণে আরও পাওয়া যায় যে, হৃদয়ের স্মার্টফোনে ১৫টি কিউআর কোড রয়েছে, যার মাধ্যমে সে একাধিক টেলিগ্রাম অ্যাকাউন্টে লগইন করে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছিল। (২) হৃদয় হাসান (২১) নিজেকে একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার দাবি করে ওয়েবপেজ ডেভেলপমেন্টের কাজ করার কথা বললেও বাস্তবে বিদেশি কোম্পানির ওয়েবসাইট ক্লোন করে বিনিয়োগ প্রতারণায় লিপ্ত ছিল।
সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগের টিম উক্ত প্রতারক চক্রের উপরোল্লিখিত ০২ সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত উভয় আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের অপরাধ স্বীকার করেছে।

বর্তমানে বাইনান্স অ্যাকাউন্টের লেনদেন, সংশ্লিষ্ট ৩০টি ব্যাংক হিসাবের পূর্ণাঙ্গ আর্থিক তথ্য, ভিকটিমের সংখ্যা এবং চক্রের অন্যান্য সহযোগীদের শনাক্তে গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে আবেদন প্রেরণ করা হয়েছে।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে সিআইডি ঢাকা মেট্রো পূর্ব বিভাগ। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অজ্ঞাত অপর সদস্যদের শনাক্তকরণ ও অন্যান্য আইনানুগ প্রক্রিয়ার স্বার্থে সিআইডির তদন্ত ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

অনলাইন বিনিয়োগ প্রতারণা, সাইবার জালিয়াতি ও আর্থিক অপরাধ দমনে সিআইডি কঠোর অবস্থানে রয়েছে এবং এ ধরনের অপরাধে জড়িত সকলকে আইনের আওতায় আনার লক্ষ্যে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com