1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
খাগড়াছড়ির পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান

চবিতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন

  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১১২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
====
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা আজ শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১১.১৫ থেকে ১২.১৫টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, ঢাকা অঞ্চল (ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) ও রাজশাহী অঞ্চলে (রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস) একযোগে অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার ভর্তি পরীক্ষার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের হলসমূহ পরিদর্শন করেন। এ সময় চবি সিন্ডিকেট সদস্য ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সচিব জনাব এম. সিরাজ উদ্দিন মিয়া, চবির মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, চবি সিনেট ও সিন্ডিকেট সদস্য এস. এম. ফজলুল হক এবং ‘সি’ ইউনিট ভর্তি কমিটির কো-অর্ডিনেটর ও চবি ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় চবি মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার সন্তোষ প্রকাশ করে বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে চবি ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। তিনি বলেন, শিক্ষার্থীদের কষ্ট লাঘব করার জন্য একইদিন ঢাকা ও রাজশাহী অঞ্চলে সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। চাকসুর প্রতিনিধিরা অভিভাবক প্যাভিলিয়নসহ নানা কার্যক্রমে সহায়তা করছে। সকলের সহযোগিতায় অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, চাকসু ও হল সংসদের প্রতিনিধিবৃন্দ, চট্টগ্রাম জেলা প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা, ট্রাফিক কর্তৃপক্ষ, রেলওয়ে কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগ, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, হাটহাজারী উপজেলা প্রশাসন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অভিভাবকসহ ভর্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার পরবর্তী ভর্তি পরীক্ষাসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে, সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, চবি সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. এনায়েত উল্যা পাটওয়ারী, চবি আইন অনুষদের ডিন প্রফেসর ড. মু. জাফর উল্লাহ তালুকদার, জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. গোলাম কিবরিয়া, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ সানাউল্লাহ চৌধুরী, মেরিন সায়েন্সস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মো. শাহাদাত হোসেন, চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত ) প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রক্টর ও সহকারী প্রক্টরবৃন্দ, ছাত্র-ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক, আইসিটি সেলের পরিচালক, বরিষ্ঠ শিক্ষকবৃন্দ, পরীক্ষা নিয়ন্ত্রক, ভর্তি কমিটির সচিব, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
————–

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com