1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ। — রুহুল কবির রিজভী

পুলিশকে মারধর ও কাজে বাধা প্রদান করায় ০৩ আসামি গ্রেফতার

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬
  • ১৫৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সিএমপির কোতোয়ালী থানা পুলিশের অভিযানে কর্তব্যরত পুলিশকে মারধর ও কাজে বাধা প্রদান করায় ০৩ আসামি গ্রেফতার।

কোতোয়ালী থানায় কর্মরত এসআই (নিরস্ত্র) মোঃ সোহরাব হোসেন ১৪/০১/২০২৬ খ্রি. তারিখ রাত ২০.০০ ঘটিকা হতে ১৫/০১/২০২৬ খ্রি. তারিখ সকাল ০৮.০০ ঘটিকা পর্যন্ত কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী মোড়ে চেকপোস্ট-২১২-এ ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় এজাহারভুক্ত আসামি—১) আলী আজগর নাগারিয়া ওরফে আলী (২২), ২) হোসাইন সেলিম কাকাজিওয়ালা (২৪), ৩) কুতুব উদ্দিন সেলিম কাকাজিওয়ালা (১৯) সহ অজ্ঞাতনামা আরও ৩/৪ জন ব্যক্তি চেকপোস্টে কর্তব্যরত পুলিশের কাজে বাধা প্রদান করে এবং তাদের মারধর করে সাধারণ ও গুরুতর জখম করে।

উক্ত ঘটনার পর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন-এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মোঃ সোহরাব হোসেন এবং রাত্রীকালীন রোমিও-২১-এর টিম থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত আসামি ০১। আলী আজগর নাগারিয়া ওরফে আলী (২২), পিতা: ইউসুফ আব্বাস, মাতা: নেছরিন ইউসুফ, স্থায়ী ঠিকানা: সেইফি কলোনী, গোয়ালপাড়া, সুগরা মঞ্জিল, ২২নং এনায়েতবাজার, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, বর্তমান ঠিকানা: সিডিএ এভিনিউ, রহমান হাউজিং সোসাইটি, বিটিআই, প্যানারোমা-৩, দৈনিক পূর্ব বাংলা অফিসের সামনে, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ০২। হোসাইন সেলিম কাকাজিওয়ালা (২৪), পিতা: সেলিম সাইফুদ্দিন, মাতা: ফাতেমা সেলিম ওরফে ফাতেমা ইলিয়াছ, ঠিকানা: আসকারদিঘীর পাড়, নিউলাইফ হাসপাতালের পাশে, সার্সন রোড, সানমার ভ্যালেন্সিয়া (৫ডি), থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম, ০৩। কুতুব উদ্দিন সেলিম কাকাজিওয়ালা (১৯), পিতা: সেলিম সাইফুদ্দিন, মাতা: ফাতেমা সেলিম ওরফে ফাতেমা ইলিয়াছ, ঠিকানা: আসকারদিঘীর পাড়, নিউলাইফ হাসপাতালের পাশে, সার্সন রোড, ৫ডি, সানমার ভ্যালেন্সিয়া, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম দেরকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামিদের কোতোয়ালী থানার মামলা নং-২৯, তারিখ: ১৫/০১/২০২৬ খ্রি. ধারা- ১৪৩/১৮৬/১৮৬/৩৩২/৩৩৩/৩৫৩/৩০৭/৫০৬/৩৪ পেনাল কোড মূলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com