বিশেষ প্রতিবেদন :
গত ১৪ জানুয়ারি ২০২৬ ইং তারিখে বাংলাদেশ বিমান বাহিনী মহিলা কল্যাণ সমিতি এর সম্মানিত সভানেত্রী সালেহা খান বরিশাল রাডার ইউনিটকে “বাফওয়া উপ আঞ্চলিক শাখা বরিশাল” হিসেবে ঘোষণা করেন। উল্লেখ্য যে উপ-আঞ্চলিক শাখা বরিশাল, বাফওয়া আঞ্চলিক শাখা বাশারের আওতাধীন থাকবে। এছাড়া সম্মানিত সভানেত্রী সেখানে “বাফওয়া মেডিকেল সার্ভিসেস” উদ্বোধন করেন। যার ফলে এ বছর বাফওয়া বার্ষিক সম্মেলনের পর হতে উপ-আঞ্চলিক শাখা বরিশাল বাফওয়া মেডিকেল সার্ভিসেস এর সকল সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবে। বাংলাদেশ বিমান বাহিনীর চতুর্থ শ্রেণি ও তাদের পরিবারবর্গ সকল রকম চিকিৎসা সুবিধাসহ প্যাথলজিক্যাল টেস্ট, শল্যচিকিৎসা এবং বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা ভোগ করতে পারবেন। এছাড়াও সম্মানিত বাফওয়া সভানেত্রী সেখানে একটি মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। মতবিনিময় সভায় উপ আঞ্চলিক শাখা বরিশালের সকল বিমানসেনা পত্নী, চতুর্থ শ্রেণীর কর্মচারীগণের পত্নী এবং চতুর্থ শ্রেণীর মহিলা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। সভানেত্রী সেখানে দরিদ্র ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
উল্লেখিত অনুষ্ঠান সমূহে কেন্দ্রীয় বাফওয়া সভানেত্রীবৃন্দ, বাফওয়া আঞ্চলিক শাখা বাশার এর সভানেত্রী, কেন্দ্রীয় বাফওয়ার সদস্যগণ এবং ইউনিটের কর্মকর্তা পত্নীগণ উপস্থিত ছিলেন।