1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ। — রুহুল কবির রিজভী

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী আটক

  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৭ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
দেশের সার্বিক নিরাপত্তা ও আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় গত ১৮ জানুয়ারি দিবাগত রাতে টেকনাফ উপজেলাস্থ নাজির পাড়া এলাকায় বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট টেকনাফ অভিযান পরিচালনা করে। এসময় শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলা নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর জন্য চেষ্টা করলে অভিযানিক দল তাকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে তল্লাশি করে ০২ টি বিদেশি পিস্তল, ০৩ রাউন্ড পিস্তলের তাজা গোলা, ০২ টি শর্টগানের তাজা গোলাসহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আটককৃত শীর্ষ সন্ত্রাসী শামশুল হক ওরফে বদাফুলা দীর্ঘদিন ধরে মাদক পাচার, জিম্মি করে অর্থ আদায় ও জোর পূবর্ক জমিদখলসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত রয়েছে বলে জানা যায়। তার বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলার পাশাপাশি টেকনাফ থানায় একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অস্ত্রসহ আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়।

সন্ত্রাসী মুক্ত ও নিরাপদ বাংলাদেশ গড়তে নৌবাহিনীর অপরাধ বিরোধী অভিযান চলমান রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com