1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ। — রুহুল কবির রিজভী

বিভ্রান্তিকর তথ্য প্রদান: পেশাদার প্রতারককে গ্রেফতার করলো সিআইডি

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ১০৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

নির্বাচন নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা পরিচয়ে ডিসিকে হোয়াটসঅ্যাপে বিভ্রান্তিকর তথ্য প্রদান: পেশাদার প্রতারককে গ্রেফতার করলো সিআইডি।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পরিচয় প্রদান করে রাজশাহীর জেলা প্রশাসককে (ডিসি) হোয়াটসঅ্যাপের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রদান ও অর্থ দাবি করার অভিযোগে মো. শামিম ওসমান (২৯) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে সাইবার পুলিশ সেন্টার (সিপিসি), সিআইডি।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো. শামীম ওসমান (২৯), পিতা- মো. শামসুল হক, মাতা- সুপেরা বেগম, সাং- গ্রাম- কিশোরপুর, পোস্ট- পাকুরিয়া, থানা- বাঘা, জেলা- রাজশাহী। সিপিসি’র সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস এর একটি বিশেষ আভিযানিক দল গত ১৯/০১/২০২৬ খ্রি. তারিখ সাভার থানা এলাকায় অভিযান পরিচালনা করে মো. শামীম ওসমান (২৯)কে গ্রেফতার করতে সক্ষম হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রযোজ্য আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা জনাব লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.) পরিচয় দিয়ে রাজশাহীর জেলা প্রশাসকের কাছে হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। ওই বার্তায় তিনি উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর তথ্য প্রদান করে দাবি করেন যে, “রাজশাহীতে কোনো আওয়ামী লীগের নেতাকর্মীকে গ্রেফতার করা যাবে না” এবং “আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হবে না”। একইসঙ্গে তিনি জেলা প্রশাসকের নিকট মাসিক ‘কালেকশন’ সংক্রান্ত বিষয়ে জানতে চান এবং দ্রুত তার ব্যক্তিগত বিকাশ নম্বরে ০১ লক্ষ টাকা পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সিপিসি, সিআইডিকে অবহিত করে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সিপিসি, সিআইডির একটি বিশেষ দল তথ্যপ্রযুক্তির সহায়তায় দ্রুততম সময়ে প্রতারককে শনাক্ত করে।

গ্রেফতারকৃত শামিম ওসমানের বিরুদ্ধে পূর্বেও একই ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে। শামিম ওসমানের অপরাধ বৃত্তান্ত পর্যালোচনা করে জানা যায় যে, সে একজন পেশাদার প্রতারক। ইতোপূর্বেও সরকারি নানান উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয়ে প্রতারণার অভিযোগ রয়েছে। এছাড়াও রাজশাহীর বাঘা থানায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা বিদ্যমান থাকায় তাকে আইনগত প্রক্রিয়া অনুসরণপূর্বক সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না এবং গ্রেফতারকৃত ব্যক্তি অন্য কোনো উচ্চপদস্থ কর্মকর্তার পরিচয় ব্যবহার করে প্রতারণা করেছে কি না সে বিষয় উদঘাটনে সাইবার পুলিশ সেন্টার, সিআইডির অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com