1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ প্রথম শ্রেণির পৌরসভা হলেও সেবার মানে প্রশ্ন, দুর্ভোগে ফুলবাড়ীবাসী ফুুলবাড়ীতে ফুল গাছ লাগাই স্লোগানে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন রূপগঞ্জে অভিযানে দুই শটগান ও ৩৮ রাউন্ড কার্তুজ উদ্ধার, অস্ত্র লুটচক্রের চার সদস্য গ্রেপ্তার প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান ‘বুলেট ট্রেনে’ ডালিয়ান থেকে বেইজিংয়ের পথে আশাশুনিতে যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ “Climate Leadership in a Shifting Global Landscape” শীর্ষক সেশনে অংশ নিয়ে বক্তব্য দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যাসিবাদের উত্থানের চেষ্টা আর সম্ভব নয়, জনগণ ঐক্যবদ্ধ। — রুহুল কবির রিজভী

চবি উপাচার্য ও উপ-উপাচার্যকে চট্টগ্রাম জেলা রোভারের সম্মাননা স্মারক প্রদান

  • আপডেটের সময় : শুক্রবার, ২৩ জানুয়ারী, ২০২৬
  • ১১৪ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভারের ব্যবস্থাপনায় গত ২০-২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়েছে ‘১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুট’। এই বৃহৎ আয়োজনে সদয় অনুমতি প্রদানসহ সার্বিক সহযোগিতা করায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার এবং মাননীয় উপ-উপাচার্যকে (একাডেমিক) বাংলাদেশ স্কাউটস, চট্টগ্রাম জেলা রোভারের পক্ষ থেকে বিশেষ কৃতজ্ঞতা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

এসময় উপস্থিত নেতৃবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন এবং আগামীতেও স্কাউটিং কার্যক্রমের প্রসারে এই ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুটের মুট চিফ প্রফেসর ফজলুল কাদের চৌধুরী, মুট সচিব প্রফেসর বোরহান উদ্দিন এবং ডেপুটি মুট চিফ প্রফেসর ড. মো. আনোয়ারুল ইসলাম।

এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস-এর পরিচালক জনাব ফারুক আহমেদ, চট্টগ্রাম জেলা রোভারের সহ-সভাপতি অধ্যক্ষ জনাব জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা রোভারের সহ-সভাপতি জনাব মো: রুহুল আমিন এল. টি এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক জনাব মো: হাবিবুর রহমান জালাল।

উল্লেখ্য, ১৯তম চট্টগ্রাম জেলা রোভার মুটে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক রোভার স্কাউট ও স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছিলেন, যা সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় উৎসবমুখর পরিবেশে সফলভাবে সমাপ্ত হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com