1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মেধা-মননশীলতা দিয়ে বিশ্বে বাংলাদেশের মর্যাদা বাড়াতে শিক্ষার্থীদের প্রতি আহবান আইজিপির এজাহারনামীয় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার প্রসঙ্গে চাঁদাবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স: ডা. কামরুল ইসলামের পাশে যুবদল, দ্রুত গ্রেপ্তারের আশ্বাস চবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উৎসব অনুষ্ঠিত জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে – অ্যাটর্নি জেনারেল ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি অর্জন করতে চায় বাংলাদেশ – অর্থমন্ত্রী আমির খসরু পুলিশের অভিযানে ১২০০(এক হাজার দুইশত ) পিস ইয়াবা সহ ০২(দুই) জন মাদক কারবারি গ্রেফতার দস্যুতায় ব্যবহৃত সিএনজি ও লুন্ঠিত নগদ ২০,০০০/-(বিশ হাজার) টাকা উদ্ধারসহ মলম/অজ্ঞান পাটির ০১জন সদস্য গ্রেফতার সরকারকে প্রতি মাসে প্রায় আড়াই হাজার থেকে ৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে চবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের রজতজয়ন্তী উপলক্ষে উদ্বোধনী র‍্যালি

এজাহারনামীয় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার প্রসঙ্গে

  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৪ বার ভিউ

প্রেস রিলিজ:

সিএমপি’র কোতোয়ালী থানা পুলিশের যৌথ অভিযানে আলোচিত হাতের কব্জি বিচ্ছিন্ন করার ঘটনায় এজাহারনামীয় প্রধান আসামী কুখ্যাত সন্ত্রাসী সবুজ রক্তমাখা ধামাসহ গ্রেফতার প্রসঙ্গে।

গত ০৬/০৪/২০২৬ তারিখ বেলা আনুমানিক ১১.০০ ঘটিকার সময় ভিকটিম মোঃ মিনহাজ (২৩) রিক্সাযোগে তার কর্মস্থল কোতোয়ালী থানাধীন কোর্টহিলস্থ জহুর হকার্স মার্কেটের উদ্দেশ্যে রওয়ানা হন। পথে কোতোয়ালী থানাধীন কোরবানীগঞ্জ বলুয়াদিঘীর পশ্চিমপাড় মেসার্স মাষ্টার এন্টারপ্রাইজের সামনে পৌঁছামাত্র পূর্ব শত্রুতার জেরে এজাহারনামীয় আসামী ১। আবদুল আউয়াল অপু (৩৬), ২। মোঃ সবুজ (২৫), ৩। তুহিন (২৭)সহ অজ্ঞাতনামা ৩/৪ জন আসামী পূর্ব পরিকল্পিতভাবে হাতে ধামা, কিরিচ, ছোরা সহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার রিক্সার গতিরোধ করে। এসময় তারা ভিকটিমকে রিক্সা থেকে নামিয়ে হত্যার উদ্দেশ্যে ধামা, কিরিচ ও ছোরা দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে ভিকটিমের দুই হাত, দুই পা, মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর রক্তাক্ত জখম হয়। একপর্যায়ে ০২নং আসামী সবুজ ভিকটিমকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে ধামা দিয়ে কোপ মারলে ভিকটিম আত্মরক্ষার্থে তার ডান হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করেন। তার ডান হাতের কব্জির নিচ থেকে হাতের পাতা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজনের সহায়তায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেফার্ড করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। এ ঘটনায় ভিকটিম নিজেই আসামীদের নাম-ঠিকানা প্রকাশ করেন এবং তার দেওয়া তথ্যমতে ভিকটিমের বোন তানজিনা আক্তার (২৬) বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেন। এপ্রেক্ষিতে সিএমপি কোতোয়ালী থানার মামলা নং-১৯, তারিখ-০৬/০৪/২০২৬ইং, ধারা-১৪৩/৩৪১/৩২৬/৩০৭/৫০৬(২) /৩৪ পেনাল কোড রুজু করা হয়।

সিএমপি’র দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) ও এসি(কোতোয়ালী জোন) এর তত্ত্বাবধানে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন ও পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ ইকবাল হোসেন এর নেতৃত্বে এসআই/খালিদ হাসান তন্ময় সঙ্গীয় অফিসার-ফোসর্সসহ এবং র‍্যাব যৌথ অভিযানে ১০/০৪/২০২৬ ইং তারিখ ভোর ০৫.৩০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানাধীন ইমামপাড়া এলাকায় অভিযান চালিয়ে উক্ত মামলার এজাহারনামীয় প্রধান আসামী মোঃ সবুজ (২৫), পিতা-মোঃ সুমন, মাতা-পারভীন আক্তার, সাং-বড় ধুশিয়া, মিয়াবাড়ি, থানা-কসবা,জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার করেন। পরবর্তীতে তার স্বীকারোক্তিমতে কোতোয়ালী থানাধীন বক্সিরহাট এলাকার জমিদার হাজী শরীয়ত উল্লাহ সওদাগর জামে মসজিদের পাশে আবু মিয়ার সবজির দোকানের সামনে চৌকির নিচ থেকে ঘটনায় ব্যবহৃত রক্তমাখা ধামা দা উদ্ধার করা হয়। উল্লেখ্য, এর আগে একই মামলার এজাহারনামীয় আসামী কুখ্যাত সন্ত্রাসী ১৮ মামলার আসামী তুহিনকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। গ্রেফতারকৃত আসামী সবুজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com