1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২২ জুন ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
পাইকগাছায় জেলা প্রশাসকের পক্ষে ভূমি অধিগ্রহণের চেক বিতরণ রূপগঞ্জে কারখানায় ডাকাতির ঘটনায় মালামাল উদ্ধার \ গ্রেফতার ২ প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছে

বিএমডিএ’র চলমান কাজ পরিদর্শন প্রধানমন্ত্রীর দুই উপদেষ্টার

  • আপডেটের সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৮২ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা রেহান আসিফ আসাদ বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) বিভিন্ন চলমান কাজ পরিদর্শন করেছেন।

তারা শুক্রবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় বিএমডিএ’র আওতাধীন পদ্মা নদী থেকে সরমোংলা খালে ভূ-উপরিস্থ পানির সেচ কার্যক্রম এবং নেট মিটারিং সিস্টেমের মাধ্যমে সেচ পরিচালনাসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম তারা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দেশের সাধারণ মানুষের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন এলাকায় খাল খনন এবং পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার কাজ করে যাচ্ছে।’

তিনি বলেন, কৃষকের জীবনমান উন্নয়নে কাজ চলমান থাকবে। সরকার এই এলাকার কৃষকদের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে, যার মাধ্যমে কৃষকের জীবনমান আরও উন্নত হবে।

তিনি জানান, বিএমডিএ’র বিভিন্ন কাজ পরিদর্শন করে তিনি মুগ্ধ। উত্তরাঞ্চলকে শস্য ভান্ডারে পরিণত করেছে বিএমডিএ। কৃষির মাধ্যমে একটি এলাকার চিত্র বদলে দিতে পারে তা এই প্রতিষ্ঠানটি করে দেখিয়েছে। সোলারচালিত সেচ ব্যবস্থা, খাল থেকে পানি সংগ্রহ করে চাষাবাদ, বৃক্ষরোপণ কর্মসূচি এবং অতিরিক্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহের মতো উদ্যোগ কৃষিখাতকে এগিয়ে নিচ্ছে।

উপদেষ্টা রেহান আসাদ বলেন, ‘কৃষি কার্যক্রম আরও গতিশীল ও আধুনিক করতে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি ডিজিটাল উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, ঋণ এবং কৃষি উপকরণ সহায়তা পাবেন।’

তিনি বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ এবং কৃষকদের জন্য ন্যায্যমূল্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। এটি কৃষিখাতের আধুনিকায়ন এবং স্মার্ট বাংলাদেশ গঠনে একটি বড় পদক্ষেপ।

পরিদর্শনকালে বিএমডিএর নির্বাহী পরিচালক আবু সাঈদ কামরুজ্জামান, উপদেষ্টার একান্ত সচিব সারওয়ার মোর্শেদ এবং সংস্থাটির অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com