1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
দেশ গড়ার প্রত্যয়ে সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান মাননীয় প্রতিমন্ত্রী মীর হেলালের প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই করেন; যার প্রমাণ কৃষক কার্ড ডবলমুরিং থানা থেকে লুটকৃত ০১টি তরাশ পিস্তলসহ আসামী গ্রেফতার প্রসঙ্গে পহেলা বৈশাখে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাণী জহির উদ্দিন স্বপন বলেছেন, বর্তমান প্রেক্ষাপটে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করা প্রয়োজন প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, দেশে জ্বালানি তেলের মজুত ও সরবরাহ স্বাভাবিক রয়েছে ক্রেডিট ও ডেবিট কার্ড প্রতারণা চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে সিআইড Aid to Good Investigation Course এর ১১৫ তম ব্যাচের শুভ উদ্বোধন স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির- স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচকে ঘিরে সিএমপি’তে “নিরাপত্তা সমন্বয় সভা” অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই করেন; যার প্রমাণ কৃষক কার্ড

  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

‘বগুড়ার শিবগঞ্জে ৩১৪৭ জন কৃষক/কৃষাণী পেলেন কৃষক কার্ড ও গাছের চারা’

১৪ এপ্রিল-২০২৬, মঙ্গলবার:
নির্বাচনী আরেকটি ওয়াদা বাস্তবায়ন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ দেশের ১৪ টি উপজেলায় ২২ হাজার কৃষকের হাতে তুলে দেয়া হলো কৃষক কার্ড। এর ধারাবাহিকতায় বগুড়ার শিবগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডের ৩১৪৭ জন কৃষক-কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়েছে।কৃষক কার্ডের সাথে কৃষকদের হাতে তুলে দেয়া হয়েছে একটি করে গাছের চারা।

মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) উপজেলা উথলী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কর্মসূচির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এমপি। বক্তৃতায় শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান কথার চেয়ে কাজে বিশ্বাসী—তিনি যা বলেন, তা বাস্তবায়ন করেন। আজ কৃষকদের হাতে কৃষক কার্ড তুলে দেওয়ার মধ্য দিয়ে সেই প্রতিশ্রুতিরই আরেকটি প্রমাণ মিলেছে। তিনি আরও বলেন, কৃষকদের উন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে। কৃষক কার্ডের মাধ্যমে প্রণোদনা, ভর্তুকি ও প্রয়োজনীয় সহায়তা সহজেই তাদের কাছে পৌঁছে যাবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মোঃ আব্দুল বারী। পরে অনুষ্ঠানস্হলে বিভিন্ন স্টল পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী, এলজিআরডি প্রতিমন্ত্রী এবং জনপ্রশাসন ও খাদ্যমন্ত্রী।

জানা গেছে, মোট ৩ হাজার ৫১৬ জন কৃষককে বাছাই করা হলেও প্রথম ধাপে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র—এই তিন শ্রেণির ৩১৪৭ জন কৃষকের অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে প্রণোদনা দেওয়া হয়। কৃষক কার্ডের মাধ্যমে কৃষকরা ন্যায্যমূল্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণসহ বিভিন্ন সরকারি সুবিধা পাবেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com