1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রী তারেক রহমান ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে চবিতে দুই দিনব্যাপী ‘ইয়ুথ জার্নালিজম প্রোগ্রাম’ এর সমাপনী অনুষ্ঠিত বাংলাদেশ জাতীয় কর্তৃপক্ষ, রাসায়নিক অস্ত্র কনভেনশনের ২৬ তম সাধারণ সভা অনুষ্ঠিত রাজবাড়ীতে তিন বেসরকারি ক্লিনিককে ১৫ হাজার টাকা জরিমানা রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের স্বেচ্ছাশ্রমে ও অর্থায়নে ভাঙা সড়ক মেরামত আশাশুনিতে ইউপি চেয়ারম্যানসহ ৬ জন গ্রেফতার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা পূর্বের বিবাহ গোপন করায় যৌতুক মামলায় শিক্ষক কারাগারে প্রধানমন্ত্রী তারেক রহমান সরকারি সফরে কুয়ালালামপুর বিমানবন্দরে অবতরণ করেছে রাজবাড়ীতে হ্যান্ডকাফসহ আসামি ছিনিয়ে নিল মাদককারবারিরা মাদকাসক্তিমুক্ত বাংলাদেশ বিনির্মাণে তরুণদের ভূমিকা নিয়ে সেমিনার; প্রধান অতিথি সিএমপি কমিশনার

কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৬৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :
খুলনা, ১৫ এপ্রিল ২০২৬ঃ বাংলাদেশ নৌবাহিনী সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিতকর, সমুদ্র সম্পদের সুরক্ষা এবং সমুদ্রে ক্যামিক্যাল দূষণ প্রতিহত করাসহ দেশের সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে। সেই সাথে দেশের মানুষের প্রয়োজনে উপকূলীয় ও দুর্গম অঞ্চলের অসহায়, দুস্থ ও অনগ্রসর মানুষের কল্যাণে স্বাস্থ্যসেবা, ত্রাণ বিতরণ ও দুর্যোগকালীন সহায়তার মাধ্যমে জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে। এরই ধারাবাহিকতায়, আজ বুধবার (১৫-০৪-২০২৬) কমান্ডার খুলনা নৌ অঞ্চলের তত্ত্বাবধানে বানৌজা উপশমের অভিজ্ঞ চিকিৎসক দল খুলনা জেলার কয়রা উপজেলাস্থ বেদকাশি কলেজিয়েট স্কুল প্রাঙ্গনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা করে। দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পেইনে কয়রা উপজেলার স্থানীয় এবং আশপাশের বিভিন্ন এলাকা হতে আগত নারী, পুরুষ ও শিশুসহ বিভিন্ন বয়সী আনুমানিক ১ হাজার জন চিকিৎসা সেবা গ্রহণ করে। সেবা গ্রহীতাদের রোগ নির্ণয়, চিকিৎসা প্রদান ও বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। উক্ত মেডিকেল ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি বিভিন্ন জটিল রোগে আক্রান্ত রোগীদেরও আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে যথাযথ চিকিৎসাসেবা ও স্বাস্থ্য বিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এ সময় স্থানীয় জনগণের মাঝে ব্যাপক উৎসাহ, সন্তুষ্টি ও স্বস্তির অনুভূতি পরিলক্ষিত হয় এবং তারা নৌবাহিনীর এই মহৎ উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, দেশের বিভিন্ন উপকূলীয় ও দ্বীপ বেষ্টিত অঞ্চলসমূহে অনগ্রসর ও দুঃস্থ মানুষের কাছে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনীর এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com