1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী বিভিন্ন দেশের সাথে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ চলছে – তারেক রহমান চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ‘কারিকুলাম ডেভেলপমেন্ট’ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু সিএমপির ডিবি(উত্তর) বিভাগের অভিযানে ০১টি চোরাই পিকআপ সহ চোর চক্রের ০১ (এক) সদস্য গ্রেফতার আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত আইজিপির সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ চবি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগে বিশেষ সেমিনার অনুষ্ঠিত তারেক রহমান বলেছেন, বর্তমান নির্বাচিত সরকারের লক্ষ্যই হচ্ছে, কৃষককে আত্মনির্ভরশীল ও সচ্ছল হিসেবে গড়ে তোলা কয়রায় বাংলাদেশ নৌবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত তারেক রহমান বলেছেন, ইতোমধ্যে নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচির আলোকে কতিপয় গুরুত্বপূর্ণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে

আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ সমাপ্ত

  • আপডেটের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ৩ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা,১৫ এপ্রিল ২০২৬: আন্তঃবাহিনী আযান ও ক্বিরাত প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ বুধবার (১৫-০৪-২০২৬) ঢাকা সেনানিবাসস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশার এর শাহীন মসজিদে সমাপ্ত হয়েছে। উল্লেখ্য যে, বাংলাদেশ বিমান বাহিনীর সার্বিক ব্যবস্থাপনায় ১২-১৫ এপ্রিল পর্যন্ত উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমান বাহিনী এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

বিমান বাহিনী ঘাঁটি বাশার এর এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল সৈয়দ সাঈদুর রহমান, ওএসপি, বিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (Air Officer Commanding of Bangladesh Air Force Base Bashar Air Vice Marshal Syed Sayeedur Rahman, OSP, BUP, ndc, afwc, psc) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতা উপভোগ করেন এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ নৌবাহিনী রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করে। বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল মোঃ গোলাম মুর্শেদ শুভ ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান, বাংলাদেশ সেনাবাহিনীর ল্যান্স কর্পোরাল খান আব্দুল্লাহ ক্বিরাত প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মোঃ সোহেল রানা ক্বিরাত প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন। অন্যদিকে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ আজিমুল হায়দার আযান প্রতিযোগিতায় প্রথম স্থান, বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মোঃ মাহাতাব আলী আযান প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান এবং বাংলাদেশ বিমান বাহিনীর সার্জেন্ট (এমওডিসি) সুলতান আহমেদ আযান প্রতিযোগিতায় তৃতীয় স্থান লাভ করেন।

উক্ত অনুষ্ঠানে সেনা, নৌ ও বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং অন্যান্য পদবীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com