1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
আর্মি স্পোর্টস কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর স্থাপন — দেশের ক্রীড়া উন্নয়নে নতুন অধ্যায় চবি গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তরের উদ্যােগে গবেষণা কর্মশালা অনুষ্ঠিত পার্বত্য চট্টগ্রামের ভূমি সমস্যা সমাধান ও উন্নয়নই সরকারের অগ্রাধিকার: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল অপহরণ ও ছিনতাই করে ০৫ বছর পালিয়ে বেড়িয়েও শেষমেশ সিআইডির হাতকড়ায় বন্দী নৌবাহিনীর অভিযানে টেকনাফে ৭২ হাজার পিস ইয়াবা ও দুই মাদককারবারি আটক বর্তমান সরকার কোনোভাবেই বাংলাদেশ ব্যাংকে প্রভাব খাটাতে চায় না- অর্থ উপদেষ্টা “ব্যাংকিং খাতের সমন্বয়: ঋণদাতা ও ঋণগ্রহীতার দৃষ্টিভঙ্গি” শীর্ষক এক ফোকাস গ্রুপ আলোচনা সভা অনুষ্ঠিত হয় বলি খেলা ও বৈশাখি মেলা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের বাইরে কর্মী নিয়োগকারী বিভিন্ন দেশের সাথে দ্বি-পাক্ষিক সম্পর্ক জোরদার করার লক্ষ্যে কাজ চলছে – তারেক রহমান চবি ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ‘কারিকুলাম ডেভেলপমেন্ট’ বিষয়ক তিন দিনব্যাপী কর্মশালা শুরু

অপহরণ ও ছিনতাই করে ০৫ বছর পালিয়ে বেড়িয়েও শেষমেশ সিআইডির হাতকড়ায় বন্দী

  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ১০ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

০৫ বছর পর অপহরণ ও ছিনতাই মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেফতারকৃত অভিযুক্তর নাম মো. শাহাদাত হোসেন (৩৮), পিতা- মো. হাবিবুর রহমান, মাতা- মোসা. মুকুল বেগম, সাং-চন্দ্রপাড়া, ডাকঘর-দেহেরগাতি, থানা-বিমানবন্দর, জেলা- বরিশাল।

অপহরণ ও ছিনতাই সংক্রান্ত কাফরুল থানার মামলা নং- ১০, তাং- ১০/১২/২০২১ খ্রি. ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭/৩০ তৎসহ ৩২৩/৩২৫/৩৮৪/৫০৬ পেনাল কোড মামলার পলাতক আসামি মো. শাহাদাত হোসেন (৩৮)-কে অদ্য ১৬/০৪/২০২৬ খ্রি. রাজধানীর মিরপুরের কাফরুল এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম ইউনিটের একটি আভিযানিক দল।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ০৬/১২/২০২১ তারিখে রাজধানী ঢাকার মহাখালী এলাকার ইউসুফ লাইন পার্কের সামনে থেকে ভুক্তভোগী নারীকে অজ্ঞাতনামা কয়েকজন একটি প্রাইভেট কারে জোরপূর্বক তুলে নিয়ে অপহরণ করে বিভিন্ন স্থানে নিয়ে গিয়ে মারধর করে এবং ভুক্তভোগীর নিকট থেকে ল্যাপটপ ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। সিলেটে নিয়ে যাওয়ার চেষ্টাকালীন এক পর্যায়ে ভুক্তভোগীকে ফার্মগেট এলাকায় নামিয়ে দেয় অপহরণকারীরা।

ঘটনার পর দায়েরকৃত মামলায় প্রাথমিকভাবে একজন অভিযুক্তর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হলেও অপর দুইজন অজ্ঞাতনামা অভিযুক্তকে সনাক্ত করা সম্ভব হয়নি। পরবর্তীতে ২০২৩ সালে বিজ্ঞ আদালতের নির্দেশে অজ্ঞাতনামা আসামিদের সনাক্তকরণ ও পুনরায় তদন্তের দায়িত্ব প্রদান করা হয় সিআইডিকে। ব্যবহৃত প্রাইভেট কারটির চালক ছিল গ্রেফতারকৃত অভিযুক্ত মো. শাহাদাত হোসেন (৩৮)। ঘটনার পরপর সে আত্মগোপনে চলে যায় এবং দীর্ঘ ০৫ বছর নিজের পরিচয় সুকৌশলে লুকিয়ে রেখে পুলিশের চোখ ফাঁকি দিতে সক্ষম হয়।

মামলাটি তদন্তকালে মামলার ডকেটে সংযুক্ত তথ্যাদির পাশাপাশি সংগৃহীত অন্যান্য তথ্য প্রাযুক্তিক বিশ্লেষণে দেখা যায়, মামলার ঘটনার দিন এজাহারভুক্ত ও পূর্বে অভিযোগপত্রে দাখিলকৃত আসামীর সাথে গ্রেফতারকৃত অভিযুক্ত মো. শাহাদাত হোসেন (৩৮) নিয়মিত মোবাইল ফোনে যোগাযোগ রাখছিল এবং ব্যবহৃত প্রাইভেট কারটির চালক হিসেবে দায়িত্ব পালন করছিল। এ সংক্রান্ত প্রযুক্তিগত ও অন্যান্য প্রমাণের ভিত্তিতে তার সম্পৃক্ততা নিশ্চিত হওয়ায় ঘটনার ০৫ বছর পর মিরপুরের কাফরুল এলাকা থেকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মো. শাহাদাত হোসেন (৩৮) অপহরণ ও ছিনতাই সংক্রান্ত ঘটনার সাথে নিজের সম্পৃক্ততা থাকার কথা স্বীকার করেছে। গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলমান।

বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম পরিচালনা করছে ঢাকা মেট্রো-পশ্চিম ইউনিট। অপহরণ ও ছিনতাই ঘটনার সাথে জড়িত অন্যান্য অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com