1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
টেলিযোগাযোগ মন্ত্রী বলেছেন, ক্যাবল অপারেটরদের যেকোনো যৌক্তিক সমস্যা সমাধানে পাশে থাকবে সরকার বর্ণাঢ্য প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তুলে পুনর্গঠন করাই এখন বিএনপি সরকারের নতুন চ্যালেঞ্জ ১৫০ (একশত পঞ্চাশ) রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধারসহ ০২ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ

১৫০ (একশত পঞ্চাশ) রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধারসহ ০২ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময় : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

সিএমপির ডিবি (উত্তর) বিভাগের অভিযানে ১৫০ (একশত পঞ্চাশ) রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি উদ্ধারসহ ০২ জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার।

মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের টিম-৩২ এর অফিসার ফোর্স ইং ০৮/০৫/২০২৬ তারিখে চট্টগ্রাম মহানগর এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান ডিউটি পালনকালে গোপন সংবাদের ভিত্তিতে খুলশী থানাধীন ওয়াসা মোড়স্থ টেস্টি ট্রিট ফাস্টফুড দোকানের ভিতরে অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী ০১। মোঃ ফয়সাল আহমেদ রনি (৪০)-কে গ্রেফতার করেন। স্থানীয় লোকজনের উপস্থিতিতে তার হেফাজত হতে ১৩৯ (একশত ঊনচল্লিশ) রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি (মেড ইন ইন্ডিয়া) উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামি মোঃ ফয়সাল আহমেদ রনিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে চকবাজার থানাধীন দামপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী ০২। আমিনুল হক বাপ্পী (৩৯)-কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামি আমিনুল হক বাপ্পী (৩৯)-এর হেফাজত হতে আরও ১১ (এগার) রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি (মেড ইন ইন্ডিয়া) উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত ০২ (দুই) জন আসামির নিকট হতে সর্বমোট ১৫০ (একশত পঞ্চাশ) রাউন্ড বিদেশি পিস্তলের তাজা গুলি (মেড ইন ইন্ডিয়া) উদ্ধার করা হয়। জব্দকৃত গুলির উৎস ও গন্তব্যস্থল সম্পর্কে আসামিদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, চট্টগ্রামের পার্বত্য অঞ্চলের বিভিন্ন উৎস হতে গুলিগুলো সংগ্রহ করে চট্টগ্রাম মহানগর এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনের উদ্দেশ্যে নিজ নিজ হেফাজতে রেখেছে। গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com