1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ১৭ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
টাইগার সিমেন্ট চিফ প্যাট্রন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত বাংলাদেশের অভিপ্রায় অনুযায়ী ফারাক্কা চুক্তি সম্পাদিত হতে হবে বলে জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম প্লাস্টিক দানা আত্মসাতের ঘটনার মূলহোতা গ্রেফতার, আত্মসাৎকৃত ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা ও কাভার্ডভ্যান উদ্ধার চট্টগ্রামে এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছেন সহস্রাধিক নেতাকর্মী জ্বালানি খাতে কৌশলগত সহযোগিতা জোরদারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শাহ্ অ্যান্ড সেলিনা আলম মেমোরিয়াল ২য় কারাতে চ্যাম্পিয়নশিপ ২০২৬ সিরাজগঞ্জের এতিম রায়হান-রোহানের পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিএমপির আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ৫(পাঁচ) কেজি গাঁজা সহ ০১(এক) জন মাদক কারবারি গ্রেফতার মহাস্হানগড়ে মৃত্যুফাঁদ সরিয়ে স্বস্তির পথ গড়লেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি মিঠাপানির মাছ উৎপাদনে বিশ্ববিদ্যালয় লেক হতে পারে নতুন দৃষ্টান্ত — মোহাম্মদ আমিন উর রশিদ

টাইগার সিমেন্ট চিফ প্যাট্রন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ প্রতিবেদন :

ঢাকা, ১৬ মে ২০২৬ (শনিবার): চার দিনব্যাপী টাইগার সিমেন্ট চিফ প্যাট্রন কাপ গলফ টুর্নামেন্ট-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ (১৬ মে ২০২৬) আর্মি গলফ ক্লাব, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণশেষে প্রধান অতিথি উপস্থিত সকলের উদ্দেশ্যে তাঁর মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি এ ধরণের প্রতিযোগিতার আয়োজন দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন এবং এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
এই টুর্নামেন্টে সর্বমোট ৮৮১ জন গলফার অংশগ্রহণ করেন। টুর্নামেন্টে উইং কমান্ডার মো: গোলাম মোস্তফা সরকার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এছাড়াও, ভেটেরান বিভাগে ক্যাপ্টেন এম সাখাওয়াত হোসেন (অব:), সিনিয়র বিভাগে লে: কর্নেল ইকবাল এনামুল কবির (অব:), লেডিস বিভাগে মিসেস নিলা আজিজ এবং জুনিয়র বিভাগে মাস্টার আবদুল্লাহ রাফিয়ান কাইয়ুম বিজয়ী হওয়ার কৃতিত্ব অর্জন করেন।
সমাপনী অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর উর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ, আর্মি গলফ ক্লাবের প্রেসিডেন্ট, প্রধান নির্বাহী কর্মকর্তা, টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান, কার্যনির্বাহী কমিটির সদস্যগণ, স্পন্সর প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাগণ ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গসহ খেলোয়াড়বৃন্দ এবং গণমাধ্যমের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com