1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন

রাজধানীর নয়াপল্টনে মুক্তিযোদ্ধা সমাবেশ করেছে বিএনপি

  • আপডেটের সময় : সোমবার, ২৫ মার্চ, ২০২৪
  • ২৪১ বার ভিউ

বিশেষ সংবাদ:
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মুক্তিযোদ্ধা সমাবেশ করেছে বিএনপি। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে কুরআন তেলাওয়াতের মধ্যমে নির্ধারিত সময়ের আগেই সমাবেশ শুরু হয়। চলে দুপুর ১২টা পর্যন্ত।

সমাবেশে উদ্বোধনী বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঞ্চে ছিলেন সমাবেশের সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এর আগে মঞ্চ নির্মাণ করতে দিচ্ছিল না পুলিশ। অবশেষে রাস্তার একপাশে দলীয় কার্যালয়ের সামনে মঞ্চ নির্মাণ এবং যান চলাচল সচল রাখার শর্তে দলীয় অফিসের সামনে এ সমাবেশ করার অনুমতি দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত প্রতিদিনের বাংলাদেশকে জানান, মতিঝিল বিভাগের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তাব্যক্তিদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে সমাবেশের অনুমতি পাওয়া গেছে। রাস্তায় মঞ্চ নির্মাণ ছাড়া অফিসের নিচে সমাবেশ করতে বলেছে আমাদের।

এ বিষয়ে মতিঝিল জোনের এডিসি মো. রওশান উল হক সৈকত সিপিএম বলেন, রাস্তায় কোনো বাধাবিঘ্ন না করে তারা তাদের অফিসের সামনে সমাবেশ করতে পারবে।

এদিকে অনুমতি পাওয়ার পরই বিএনপি অফিসের ফুটপাতে অস্থায়ীভাবে চেয়ার বসিয়ে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com