1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:১১ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভা অনুষ্ঠিত জিয়াউর রহমান শিশু হাসপাতাল দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে আবারও নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে জঙ্গল সলিমপুরে কোনো সন্ত্রাসীর অভয়ারণ্য থাকবে না: হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর চবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদৎবার্ষিকী পালিত জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকীতে মহাস্থানগড় মাজার জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় জিয়াউর রহমানের রুপকল্পই চলচ্চিত্রে বাস্তবায়ন করতে হবে : ড. মঈন খান চাকসু আয়োজিত হাঁড়ি ভাঙা খেলা উদ্বোধন ও প্রীতি ভোজ পরিদর্শন করলেন চবি উপাচার্য রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে কুরবানির পশুবর্জ্য অপসারণ কার্যক্রম নিজে পর্যবেক্ষণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সকলের সহযোগিতা পেলে সরকার ‘কাঙ্ক্ষিত বাংলাদেশ’ গড়ে তুলতে সক্ষম হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোরবানির শিক্ষা গ্রহণ করে ত্যাগ ও নিঃস্বার্থ মানসিকতা পোষণ করতে হবে: ঈদের নামাজে চবি উপাচার্য

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী: চট্টগ্রামে জাসাসের আলোচনা সভা অনুষ্ঠিত

  • আপডেটের সময় : রবিবার, ৩১ মে, ২০২৬
  • ৯ বার ভিউ

বিশেষ প্রতিবেদন
স্বাধীনতার মহান ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার যৌথ উদ্যোগে “স্মৃতিতে অম্লান রাষ্ট্রনায়ক জিয়া” শীর্ষক আলোচনা সভা ৩০ মে ২০২৬ (শনিবার) বিকাল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি।

অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান, চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি ও চবি বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চবি ফিশারিজ বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আশরাফুল আজম খান, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহনওয়াজ, চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সাত্তার এবং জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল মান্নান রানা।

চট্টগ্রাম মহানগর জাসাসের আহ্বায়ক এম এ মুসা বাবলু এবং সদস্য সচিব মামুনুর রশিদ সিপনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর জাসাস ও মহানগরাধীন সকল থানা কমিটির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কর্মময় জীবন, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com