1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন

সারাদেশের ন্যায় ফেনীতে ও আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৪১৪ বার ভিউ

সরেজমিন প্রতিবেদন:
আজ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস । ১৯৭১ সালের এ দিনে বাংলাদেশের মানুষ স্বাধীনতার ঘোষনা দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহন শুরু করে। দিনটি সারাদেশে যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে স্মরণ করা হয় । দেশের মানুষ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পমাল্য দেয়ার মধ্য দিয়ে দিনটি শুরু করে।

দেশের সব জেলায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে স্বাধীনতার শহীদদের স্মরণ করা হয় । তারই অংশ হিসেবে আজ ফেনী জেলা প্রশাসনের উদ্যোগে ফেনী কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে স্বাধীনতার শহীদদের স্মরণে পুষ্মমাল্য অর্পণ করা হয়।

উক্ত স্মৃতিস্তম্ভে সকল রাজনৈতীক দলের পক্ষ হতে পুষ্পমাল্য প্রদান করা হয়। মুক্তিযোদ্ধা স্মৃতি সংসদ, বিভিন্ন সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ হতেও পুষ্পমাল্য প্রদান করা হয়। রাত ১২টা ১ মিনিটে প্রথম পুষ্পমাল্য প্রদান করা হয় ফেনী -২ সংসদীয় আসনের পক্ষ হতে জনাব নিজাম উদ্দিন হাজারী এম.পি. । এরপর পুষ্পমাল্য প্রদান করা হয় জেলা প্রশাসনের পক্ষ হতে ফেনীর জেলা প্রশাসক জনাব শাহেনা আক্তার। এরপর পুষ্পমাল্য প্রদান করা হয় জেলা পুলিশের পক্ষ হতে ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান।

এরপর জনসাধারনের জন্য স্মৃতিস্তম্ভ প্রাঙ্গন উন্মুক্ত করে দেয়া হয় । সাধারণ মানুষ দলে দলে স্মৃতিস্তম্ভ প্রাঙ্গন এ শ্রদ্ধা নিবেদন করতে থাকে।
দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য জেলা প্রশাসনের পক্ষ হতে শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে মুক্তিযোদ্ধা সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে জেলার ৬টি উপজেলার ,৫টি পৌরসভা ও ৪৩ টি ইউনিয়নের সকল জীবিত মুক্তিযোদ্ধাদেরকে আমন্ত্রন জানানো হয় ।

আগত সকল মুক্তিযোদ্ধাকে ফুল দিয়ে বরন করা হয় । তারপর শুরু হয় আলোচনা সভা । আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ফেনী -২ সংসদীয় আসনের এম.পি. জনাব নিজাম উদ্দিন হাজারী, ফেনীর জেলা প্রশাসক জনাব শাহেনা আক্তার ও ফেনী জেলার পুলিশ সুপার জাকির হাসান ।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com