1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন

চট্টগ্রামের আদালতে আমীর খসরুসহ বিএনপির ৪৫৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

  • আপডেটের সময় : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
  • ২৫০ বার ভিউ

বিশেষ সংবাদ : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ দলটির ৪৫৩ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।
বুধবার (২৭ মার্চ) চট্টগ্রামের সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ সামশুল আরেফীনের আদালতে এই অভিযোগ গঠন করা হয়। যদিও আসামি পক্ষের আইনজীবীরা শুনানি চলাকালে অব্যাহতি চেয়ে আবেদন করেন।
আসামিপক্ষের আইনজীবী জানান, ২০১৫ সালের ৫ জানুয়ারি কোতোয়ালি থানা এলাকায় বিএনপির মহানগর কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের সংঘর্ষ হয়। সে সময় বেশকিছু যানবাহনে অগ্নিসংযোগ ও ভাংচুর করা হয়। এ ঘটনায় পুলিশ তাদের ওপর হামলা ও কাজে বাঁধা দেওয়ার অভিযোগ এনে ৩৮৯ জনের বিরুদ্ধে মামলা করে। পরে পুলিশ তদন্ত শেষে ২০১৮ সালের ২৭ জুন আদালতে অভিযোগপত্র দায়ের করে। এ সময় আরও ৭৬ জনকে অভিযোগপত্রে অর্ন্তভুক্ত করা হয়। আর মামলার এজাহার থেকে ১২ জনকে বাদ দেওয়া হয়।
আসামিপক্ষের আইনজীবী মফিজুল হক ভূঁইয়া বলেন, কোতোয়ালি থানার বিস্ফোরক মামলায় আজ (বুধবার) অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য ছিল। আসামিপক্ষ মামলা থেকে অব্যাহতি চেয়ে আবেদন করলে আদালত সেটি না মঞ্জুর করে অভিযোগ গঠন করেন। আগামী জুনে মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।
এ মামলায় আমীর খসরু মাহমুদ ছাড়াও চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সভাপতি জাফরুল ইসলাম চৌধুরী, নগর বিএনপির সভাপতি শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম, উত্তর জেলা সভাপতি আসলাম চৌধুরী, জামায়াতের সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ বিএনপি-জামায়াতের ৪৫৩ নেতাকর্মীর নামে অভিযোগ গঠন করা হয়েছে।
মামলার সূত্রে জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের বর্ষপূর্তি উপলক্ষে ২০১৫ সালের ৫ জানুয়ারি চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে সমাবেশ ডাকে ২০ দলীয় জোট। সমাবেশ চলাকালে ওইদিন পুলিশের সঙ্গে জোটের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষের পর পুলিশ ঘটনাস্থলসহ বিভিন্ন জায়গা থেকে ৩০২ জনকে গ্রেফতার করে। পরে ৪৫৩ জনের বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা করে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com