1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র, ২ পুলিশ লাইনস, ৩ডিসি অফিসসহ ৪১টি পুলিশবক্স স্থাপনের কার্যক্রম চলছে- আইজিপি তিনটি নতুন উপজেলা ও একটি নতুন থানা অনুমোদন দিয়েছে ‘প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার)’ ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সাতক্ষীরায় মাছের ঘের থেকে যুবকের মরদেহ উদ্ধার পূর্বাচলে ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন আশাশুনিতে ইপিজি সদস্যদের মাঝে ভেড়া বিতরণ দাবিকৃত চাঁদা না পেয়ে অপপ্রচার চালানো হচ্ছে’: সংবাদ সম্মেলনে রূপগঞ্জ ইউএনও এনায়েতপুরে স্কুল ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের হাতাহাতি “প্রধানমন্ত্রীর নির্দেশনায় হাসপাতালে ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে দেখতে ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু)” মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে বাংলাদেশী শান্তিরক্ষীদের অসামান্য অর্জন

আলেপ্পোর কাছে ইসরায়েলি হামলায় সিরিয়ার ৩৬ সৈন্য নিহত

  • আপডেটের সময় : শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৬৬ বার ভিউ

বিশেষ সংবাদ : সিরিয়ার আলেপ্পো প্রদেশে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় শুক্রবার কমপক্ষে ৩৬ সৈন্য নিহত হয়েছে। সেখানে হিজবুল্লাহ গ্রুপের অস্ত্রের ঘাঁটি রয়েছে। যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
মানবাধিকার বিষয়ক ব্রিটেন ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা বলেছে, ‘লেবাননের হিজবুল্লাহ গ্রুপের রকেট ঘাঁটির কাছের’ একটি এলাকা লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী হামলাটি চালায়।’ এই গ্রুপের সিরিয়ায় একটি বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে।
যুদ্ধ পর্যবেক্ষণ সংস্থা বলেছে, সেখানে ইসরায়েলের হামলায় সিরিয়ার কমপক্ষে ৩৬ সেনা নিহত এবং কয়েক ডজন আহত হয়েছে।
সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা ‘সানা’ পরিবেশিত খবরে বলা হয়, গভীর রাতে চালানো ওই হামলায় সামরিক বাহিনীর সদস্যের পাশাপাশি বেসামরিক নাগরিকও হতাহত হয়েছে।
সিরিয়ার একটি সামরিক সূত্র সানা’কে জানিয়েছে, ‘আনুমানিক রাত ১টা ৪৫ মিনিটে ইসরায়েলি বাহিনী আলেপ্পোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আথ্রিয়ার দিক থেকে বিমান হামলা চালায়।
সূত্রটি আরো জানায়, সেখানে হামলায় বেসামরিক নাগরিক এবং সামরিক কর্মী নিহত ও আহত হয়েছে।
জেরুজালেম থেকে এএফপি যোগাযোগ করলে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা এই ব্যাপারে বিদেশী মিডিয়ায় কোন মন্তব্য করবে না।
২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ইতোমধ্যে দেশটির বিভিন্ন স্থাপনায় শত শত বার বিমান হামলা চালিয়েছে। তাদের এসব হামলার প্রধান লক্ষ্য লেবাননের হিজবুল্লাহ গ্রুপের পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানসহ ইরান-সমর্থিত বিভিন্ন বাহিনী।

সূত্র- বাসস

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com