1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা স্বচ্ছতার সঙ্গে তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর নিকার বৈঠকে অনুমোদন: মোকামতলা উপজেলা গঠনে উচ্ছ্বসিত জনপদ নিকার বৈঠকে অনুমোদন: বগুড়া সিটি কর্পোরেশন গঠনে আনন্দের জোয়ার শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, সরকারের নির্বাচনি প্রতিশ্রুতির অতিগুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাল খনন হারানো এডমিট কার্ড উদ্ধার করে এসএসসি পরীক্ষার্থীর স্বপ্ন বাঁচালো সিএমপির ট্রাফিক উত্তর বিভাগ সংবেদনশীল কল ডিটেইলস ও এনআইডি তথ্য বিক্রির অভিযোগে অ্যাপ ডেভেলপারকে গ্রেফতার করেছে সিআইডি উত্তরাঞ্চলের আকাশে নতুন স্বপ্ন: বগুড়ায় আন্তর্জাতিক বিমানবন্দর ও অত্যাধুনিক বিমানঘাঁটির কার্যক্রম শুরু উজবেকিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ শিক্ষার্থীদের ওপর নির্যাতনকারী ও ‘গেস্টরুম-গণরুম’ কালচারের সাথে জড়িতদের বিচার এর দাবি করেছে ছাত্রদল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ঝড় ও শিলা বৃষ্টির পর সিলেটের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই

  • আপডেটের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ২৩৬ বার ভিউ

বিশেষ সংবাদ:
ঝড়ো হাওয়া, বজ্রসহ শিলাবৃষ্টিতে জেরবার সিলেট। বড় আকারের শিলা বর্ষণের ফলে টিনের বাড়িঘর, কয়েকশ গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতও হয়েছেন অনেকে। স্থানীয়দের দাবি এরকম বড় শিলা বর্ষণ তারা আগে দেখেননি। এর পর থেকে সিলেটের বেশিরভাগ এলাকা বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

রবিবার (৩১ মার্চ) রাত ১০টা ২৫ মিনিটের দিকে ঝড়সহ এ শিলা বৃষ্টি শুরু হয়। আধ ঘন্টার অধিক সময় চলে তাণ্ডব।

এদিকে এরআগে সিলেটে এরকম শিলাবৃষ্টি আগে দেখা যায়নি বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য করছেন অনেকেই। রাস্তায় চলাচলা করা বিভিন্ন গাড়ির গ্লাসও ভেঙ্গে যায় শিলাবৃষ্টিতে। কারও কারও বাসার টিনের চালা ফুটো ও জানালার কাঁচের গ্লাস শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়। আহত হয়েছেন খোলা জায়গায় ও রাস্তায় অবস্থান করা কেউ কেউ।

আবহাওয়া অধিদফতর সিলেট বিভাগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছিল।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেট সূত্রে জানা গেছে, ঝড় ও শিলা বৃষ্টির পর সিলেটের বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ নেই। বিদ্যুৎ বিভাগ কাজ করছে। সেহরির আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে তারা কাজ করছেন।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com