বিশেষ প্রতিবেদন :
সিএমপি,কোতোয়ালী থানা পুলিশের সাড়াশি অভিযানে গাঁজাসহ পেশাদার মাদক ব্যবসায়ী, ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তেপ্রাপ্ত আসামী, গ্রেফতারী পরোয়ানাভূক্ত ও সিএমপি অধ্যাদেশে মোট গ্রেফতার-১৬।
মাননীয় উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), সিএমপি, চট্টগ্রাম মহোদয় এর সার্বিক দিক নির্দেশনায়, এসি কোতোয়ালি জোন, সিএমপি, চট্টগ্রাম মহোদয় এর তত্ত্বাবধানে এবং অফিসার ইনচার্জ, কোতোয়ালী থানা, সিএমপি, চট্টগ্রাম এর নেতৃর্ত্বে এসআই(নিরস্ত্র)/আব্দুল আউয়াল, এসআই/মিজানুর রহমান, এসআই/অনুপ কুমার ধর, এসআই/নাঈমুর রহমান, এএসআই/সামছুদ্দোহা সঙ্গীয় ফোর্সসহ ইং ০১/০৮/২০২৬ তারিখ কোতোয়ালী থানা এলাকায় বিভিন্ন ক্রাইম স্পটে মাদক, ছিনতাই, গ্রেফতারী পরোয়ানা তামিলের নিমিত্তে সাড়াশি অভিযান পরিচালনা করিয়া ১০৫০ গ্রাম গাঁজাসহ আসামী ১। মোঃ সোহেল (২৮), পিতা- আব্দুস সাত্তার, মাতা- রহিমা বেগম, সাং-মাওলার বাড়ি, নানুপুর, থানা- ফটিকছড়ি, জেলা- চট্টগ্রাম, বর্তমানে-মনিরের পয়েন্ট এর সামনে, নাহারের ভাড়াঘর, গোয়াল পাড়া, থানা- কোতোয়ালী, জেলা- চট্টগ্রাম, ২। আশরাফুল (২০), পিতা- সাইফুল, মাতা- পুতুল বেগম, সাং- লালখান বাজার, মতিঝর্ণা, ০২নং গলি, শিব মন্দিরের পাশে, রহমানের বাড়ী, থানা- খুলশী, জেলা- চট্টগ্রামদ্বয়কে গ্রেফতার পুর্বক সিএমপি এর কোতোয়ালী থানার মামলা নং-০১, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ সনের ৩৬(১) সারণীর ১৯(ক)/২৬(১)/৪১ রুজু করা হয়। সিএমপি এর কোতয়ালী থানার এফআইআর নং-২২, তারিখ- ১৪ জুলাই, ২০২৬, ধারা- ৩৯৯/৪০২ পেনাল কোড এর তদন্তেপ্রাপ্ত পেশাদার ছিনতাইকারী আসামী ১। মেহেদী ইসলাম (২২), পিতা-আবুল কালাম, মাতা-মৃত হেনা বেগম, স্থায়ী সাং-রায়তলা, নিমবাড়ি/সাম বাড়ি, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়া/চৌধুরীগেইট ফতেহাবাদ, হাটহাজারী রবিউল হুজুরের বাড়ি, থানা-হাটহাজারী, জেলা-চট্টগ্রাম, বর্তমান: কাজির দেউরি/গোয়ালপাড়া এলাকায় ভাসমান, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন পলাতক থাকা মাদক মামলার জিআর-৪৭/২৪, কোতয়ালী-৫(২)২৪ এর ওয়ারেন্টভূক্ত আসামী ১। শাহানুর প্রকাশ শানু, স্বামী-মিজান, পিতা-মৃত এরশাদ, মাতা-মৃত হাজেরা বেগম, সাং-বটতলী, স্টেশন এলাকায় ভাসমান, থানা-কোতয়ালী, জেলা-চট্টগ্রামকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী থানাধীন গোয়ালপাড়া এলাকায় উদ্দেশ্যেহীনভাবে সন্দেহজনকভাবে ঘুরাফেরা করাকালিন সিএমপি অধ্যাদেশ মূলে ১। মোঃ পারভেজ (২০), পিতা-শাহাব উদ্দিন, মাতা-নার্গিস বেগম, সাং-নিঝুম দ্বীপ, ০৬ নং ওয়ার্ড, শাহাবউদ্দিন এর বাড়ি, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী, বর্তমানে-আগ্রাবাদ চৌমুহনী, পান্নাপাড়া, থানা-ডবলমুড়িং, জেলা-চট্টগ্রাম, ২।সাজ্জাদ (১৯), পিতা-কালু, মাতা-ফাতেমা, সাং-গোয়ালপাড়া, জাহিনের বাসা, থানা-কোতয়ালী, জেলা-চট্টগ্রাম, ৩। সুজয় দে (২৬), পিতা-উত্তম কুমার দে, মাতা-ছিনা রানী দে, সাং-মোহাম্মদপুর, ০২ নং ওয়ার্ড, মাস্টার বাড়ি, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-০১ নং রেল গেইট, মুরাদপুর, থানা-পাঁচলাইশ, জেলা-চট্টগ্রাম, ৪।অজয় দাস (৪৪), পিতা-মৃত রঞ্জিত কুমার দাস, মাতা-মৃত বাসনা দাশ, সাং-পূর্ব চাম্বাল, থানা-বাঁশখালী, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-পাথরঘাটা, থানা-কোতয়ালী, জেলা-চট্টগ্রাম, ৫। বায়েজিদ হোসেন (২৯), পিতা-জানু মিয়া, মাতা-কোকিলা, সাং-বড়বাড়ি দেওস ভিলা, থানা-মদন, জেলা-নেত্রকোণা, বর্তমানে-স্টীল মিল আজাদের ভাড়াঘর, থানা-পতেঙ্গা, জেলা-চট্টগ্রাম, ৬। সাজ্জাদ হোসেন (৩১), পিতা-আবু তালেব, মাতা-জান্নাতুল ফেরদৌস, সাং-জংগলখাইন, থানা-পটিয়া, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-সার্সন রোড, থানা-কোতয়ালী, জেলা-চট্টগ্রাাম, ৭।নুরু হাসান (১৯), পিতা-মুছা আলী, মাতা-নুরু নাহার, সাং-জাদিমোড়া, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, বর্তমানে-গোয়ালপাড়া, টনির বাড়ি, থানা-কোতয়ালী, জেলা-চট্টগ্রাম, ৮। পারভেজ (৩৫), পিতা-হাবিবুর রহমান, মাতা-আনোয়ারা বেগম, সাং-খোছাল পাড়া, থানা-গমস্তপুর, জেলা-রাজশাহী, বর্তমানে-কোতয়ালী থানা এলাকায় ভাসমান, থানা-কোতয়ালী, জেলা-চট্টগ্রাম, ৯। শাওন সেন (৩৫), পিতা-শুকান্ত সেন, মাতা-মাধবী সেন, সাং-মোহাম্মদপুর, থানা-চন্দনাইশ, জেলা-চট্টগ্রাম, বর্তমানে-আরকান হাউজিং সোসাইটি, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রাম, ১০। শেখ মোঃ কুদরতই খুদা (শিপন), পিতা-মৃত একেএম আহসান উল্লাহ, মাতা-মৃত শাহাজাহান বেগম, সাং-মঙ্গলকান্দি, থানা-সোনাগাজী, জেলা-ফেনী, বর্তমানে-পাহাড়তলী, সাহাল প্যালেস, থানা-পাহাড়তলী, জেলা-চট্টগ্রাম, ১১। মোঃ ফয়সাল আলম (৩২), পিতা-মোঃ খোরশেদ আলম, মাতা-আমেনা বেগম, সাং-কাজীর দেউরী, শহীদ ওমর ফারুক টাওয়ার, থানা-কোতয়ালী, জেলা-চট্টগ্রাম, ১২। জীবন রহমান জালাল (৩৮), পিতা-ফটিক মিয়া, মাতা-ফুলতেরা বেগম, সাং-ইনাতাবাদ, থানা-জালালাবাদ, জেলা-সিলেটগনকে কোতোয়ালী থানার অধর্তব্য মামলা নং-২২৭/২০২৬, তাং-০১/০৮/২০২৬ইং ধারা-৮৮/১০৩ সিএমপি মূলে গ্রেফতার করা হয়। আসামীগনকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।