1. abdullahharun2014@gmail.com : dailysarabela24 :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
নোটিশ :
দৈনিক সারাবেলা ২৪ , সত্য সংবাদ প্রকাশে আপোষহীন visit . www.dailysarabela24.com অনলাইন ভিত্তিক নিউজ পোর্টাল সংবাদ পড়ুন ও মন্তব্য করুন, আপনার প্রতিষ্ঠানের এড দিন , সংবাদ প্রকাশের জন্য যোগাযোগ করুন - ০১৯৭১-৮৪১৬৪২,০১৩২২-১৭৫০৫২
সংবাদ শিরোনাম:
জনগণই দেশের আসল মালিক, দল-ধর্ম-বর্ণ নির্বিশেষে সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলাল শ্রীউলা ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে জামায়াতের কর্মী শিক্ষা শিবির অনুষ্ঠিত মডেল পৌরসভা গড়ার দৃঢ় প্রত্যয়: বেলকুচি পৌর মেয়র পদে আলোচনার শীর্ষে বিএনপি নেতা হাজী আব্দুর রাজ্জাক মণ্ডল দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা পরিষদের পরিদর্শন কক্ষ’র শুভ উদ্বোধন ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ইটিপি চালু রাখার দাবি রূপগঞ্জে ডায়িং কারখানার বিরুদ্ধে পরিবেশ বিপন্নের অভিযোগ \ পানি দূষণে মাছের মৃত্যু ও ফসলি জমি ক্ষতিগ্রস্থ পৈতৃক ভিটা-মাটি রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের প্রতিবাদসভা ও গণস্বাক্ষর বার বার ফুলের বাগানে কেন চুরি? রূপগঞ্জে ব্রাইট শিশু কানন হাই স্কুলে পরিকল্পিত লুটপাট

শ্রীউলা ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

  • আপডেটের সময় : শনিবার, ১ আগস্ট, ২০২৬
  • ৫ বার ভিউ

বিশেষ সংবাদ :

(আনারুজ্জামান বিশেষ প্রতিনিধি)

আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ডের উদ্যোগে এক প্রাণবন্ত কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দলকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে নেতাকর্মীদের ঐক্য, সাংগঠনিক কার্যক্রম এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মোঃ নুরুল আমিন, সদস্য সচিব, সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আল-আমিন সরদার, সাংগঠনিক সম্পাদক, শ্রীউলা ইউনিয়ন বিএনপি; এস এম শহিদুল ইসলাম, আহ্বায়ক, শ্রীউলা ইউনিয়ন যুবদল; আতিয়ার রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, শ্রীউলা ইউনিয়ন বিএনপি; শফিকুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক, শ্রীউলা ইউনিয়ন বিএনপি; মাওলা বক্স গাজী, সাধারণ সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি; মাসুদুজ্জামান রানা, সাবেক সাধারণ সম্পাদক, আশাশুনি উপজেলা জাসাস; এবং মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক, সাতক্ষীরা জেলা সাইবার দল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল মালেক মোড়ল, সভাপতি, ২নং ওয়ার্ড বিএনপি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আব্দুল কাদের মিলন গাজী, সাংগঠনিক সম্পাদক, ২নং ওয়ার্ড বিএনপি।

এছাড়াও শ্রীউলা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুল সংখ্যক দলীয় সমর্থক সম্মেলনে উপস্থিত ছিলেন।

বক্তারা তাঁদের বক্তব্যে দলের আদর্শ, সাংগঠনিক ঐক্য এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। কর্মী সম্মেলনটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং দলকে আরও গতিশীল ও সুসংগঠিত করার প্রত্যয়ে শেষ হয়।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
সর্বস্বত্ব সংরক্ষিত ©2024 -2026-ওয়েবসাইট এর কোনো লেখা, ছবি অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com